Monday, March 30th, 2026
বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
সারাদেশের মতো বরিশাল বিভাগেও উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসে বিভাগে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় জেলার মধ্যে ভোলা জেলায় টিকার সংকট থাকলেও বাকি পাঁচ জেলায় হামের টিকা পর্যাপ্ত রয়েছে। তবে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা ও চাপের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশাল নগরীর হরিণাফুলিয়া এলাকার বাসিন্দা রাশিদা বেগম তার দুইবিস্তারিত…
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংস খেলে রোহিত শর্মা নতুন মাইলফলক গড়লেন রোহিত শর্মা। আর তাতে তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির দীর্ঘদিনের এক রেকর্ড। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তার ব্যাট থেকে এসেছে ছয়টি চার ও ছয়টি ছক্কা। এই ইনিংসের সুবাদে তিনি আইপিএল ইতিহাসে একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার নতুন রেকর্ড গড়েছেন। কলকাতার বিপক্ষে রোহিতের মোট রান এখন ১১৬১। এর আগে বিরাট কোহলি পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিলেন ১১৫৯ রান।বিস্তারিত…
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন অভিনেতা। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান অরুণোদয়। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার। ধারাবাহিকে অরুণোদয়ের সহশিল্পী ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান তালসারিতে শুটিং হচ্ছিল। ওখানেই পানিতে ডুবে মৃত্যু হয়েছেবিস্তারিত…
৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
আগামী ৩০ এপ্রিল থেকে সিলেটে শুরু হয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে নতুন উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্য থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদেরকে যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণের আওতায় আনা হবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও সম্মাননা প্রদানকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। ১৯৭৬ সালে শুরু হওয়া বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ একসময় বন্ধ হয়ে গেলেও সম্প্রতি আবার চালু হয়েছে। এবার তারই আদলে ক্রীড়াক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতেবিস্তারিত…
