Quick News
নির্বাচিত সরকারের হাতে ‘দ্রুততম সময়ে’ ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে— এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।” আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিকবিস্তারিত…
সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে সাতক্ষীরার চারটি সংসদীয় আসন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া), সাতক্ষীরা-২ ( সাতক্ষীরা সদর-দেবহাটা), সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) ও সাতক্ষীরা-৪ ( শ্যামনগর) এর ৬০৯টি ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা জারি করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার রোববার (৮ ফেব্রুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে ধূমপান সম্পর্কিত এই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল থাকবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, সাতক্ষীরায় ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরাবিস্তারিত…
আমরা জনগণের শক্তি দিয়ে দেশ পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
ক্ষমতায় গেলে জনগণের শক্তি দিয়ে দেশ পুনর্গঠন করতে চান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ তাদের কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, দেশ পুনর্গঠনেরওবিস্তারিত…
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি। ২০২৩ সালে পেশোয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনার পর আজকে পাকিস্তানে কোনো মসজিদে বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সন্ত্রাসী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ। সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানিয়েছে, জুমার নামাজের সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র নাম প্রকাশ না করারবিস্তারিত…
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
২০ দলের অংশগ্রহণে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। এবারের আসরে থাকছে না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি হয়নি তারা। প্রায় একমাস ধরে এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলাপ চলেছে। আইসিসি বাংলাদেশের অনড় অবস্থানের বিপরীতে তাদের দাবি মেনে নেয়নি। বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়। এবার যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলংকা। মোট ২০টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র গ্রুপ ‘বি’ : শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান গ্রুপ ‘সি’ : স্কটল্যান্ড, ইংল্যান্ড,বিস্তারিত…
টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
আগামীকাল শনিবার পর্দা উঠছে টি-টোয়েন্টি দশম আসরের। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। টিকিট ছাড়াই দর্শকরা উপভোগ করতে পারবেন এই ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। শুরুর দিনে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে ভারত। এসএসসি গ্রাউন্ডের ৫ এবং ৭ নম্বর গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। দর্শকদের সকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে মাঠে প্রবেশের অনুমতিবিস্তারিত…
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান
ডেস্ক নিউজ :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলে। জামায়াতের আমির বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে। শফিকুর রহমান বলেন, অতীতে অনেক মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। আমার দেশের ২৮ লাখবিস্তারিত…
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি বলেছেন, প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সরকারি এবং আধা-সরকারি চাকরিতে যারা আছেন, যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা, বিভিন্ন বাহিনী তাদের ইনফরমেশন নিচ্ছে। যদিও কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এ ধরনের ইনফরমেশন নেওয়ার কথা না। আমরা যতটুকু জানতে পেরেছি যে, তারা মিড লেভেলের এবং ওপরের লেভেলের হয়তো কারও কারও সহায়তায় এই ইনফরমেশনগুলো নিচ্ছেন এবং সেখানে তারা স্পেসিফিকলি রাজনৈতিক মতাদর্শ দেখেবিস্তারিত…
নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি
ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাাপক পরিবর্তন আনছে দেশটির সরকার। নতুন বছরে এ সংক্রান্ত সুবিধা পাবেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে ২০২৬ সালের বাজেটে এ আইন অনুমোদনের কথা জানায়। এ আইনে ডিজিটাল সুবিধা পাবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা। নাগরিকত্ব এ আইন পরিবর্তনের ফলে আমলাতান্ত্রিক অনেক জটিলতা কমে যাবার সম্ভাবনা দেখছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, ডিজিটাল ট্রান্সফরমেশন’ এর কাজ শুরু করার পর চলতি বছরের মাঝামাঝিএর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন অভিবাসীরা। ভোগান্তি কমাতে সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে – * দ্রুত ফাইল নিষ্পত্তি হবে:বিস্তারিত…
বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩) নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা এবং মুদেব বিশ্বাসের ছেলে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়। এ কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পরেবিস্তারিত…
