টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

আগামীকাল শনিবার পর্দা উঠছে টি-টোয়েন্টি দশম আসরের। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। টিকিট ছাড়াই দর্শকরা উপভোগ করতে পারবেন এই ম্যাচটি।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। শুরুর দিনে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে ভারত।

এসএসসি গ্রাউন্ডের ৫ এবং ৭ নম্বর গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। দর্শকদের সকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

যেহেতু প্রবেশ ফ্রি এবং আসন সংখ্যা সীমিত, তাই খেলা শুরুর আগেই মাঠে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া লঙ্কান ক্রিকেট বোর্ড। বিশেষ করে পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ হওয়ায় দর্শকদের উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৬ সালের এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৮ মার্চ পর্যন্ত।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৯ গোলের লজ্জায় বিব্রত, লজ্জিত ফুটবলাঙ্গন
  • হিটের পর ‘লাপাত্তা’ ইমরান ও কোচরা
  • হারে এশিয়ান গেমস শুরু বাংলাদেশ হকি দলের
  • যে কারণে ‘নিজেদের খেলোয়াড়দের’ রেকর্ড দামে কিনল ইংলিশ ক্লাবগুলো
  • পুরোনো ঠিকানায় ফিরছেন হামজা চৌধুরী
  • ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
  • সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • Copy link
    URL has been copied successfully!