চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত
চাঁদপুর সদর উপজেলায় বাসচাপায় রাহেলা আক্তার শান্তা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাহেলা আক্তার শান্তা উপজেলার বড় শাহতলী এলাকার শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দারা জানান, রাহেলা আক্তার শান্তা ওই রাস্তা পারাপারের সময় আইদি বাসের চাপায় নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
« ভারতের ১ নম্বর রফতানি পণ্য এখন আইফোন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সফল মানুষেরা প্রতিদিন যে ৫ কাজ করেন »
সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতবিস্তারিত…
সিলেটে ২২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
সিলেটের বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাইবিস্তারিত…
