সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার কৈখালী এলাকায় এক মাছের ঘের থেকে সুমন হোসেন (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার কৈখালী গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমন হোসেন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ইসলামী বক্তা ও জামায়াত মনোনীত লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন কৈখালী এলাকার কেসমত আলীর মাছের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আব্দুল হামিদ বলেন, রাতে খেলা দেখতে বের হওয়ার পর থেকে ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে জানতে পারি, ঘেরের মধ্যে তার মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উলঙ্গ অবস্থায় ছিল।

মাওলানা মনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলের আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পোশাক খুলে নেওয়া হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শিশুর মৃত্যু
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের প্রধান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
  • কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ ২ জন নিহত
  • কিশোরগঞ্জে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২
  • যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
  • মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • Copy link
    URL has been copied successfully!