Thursday, January 1st, 2026
আগামীতে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত
জাতীয় স্বার্থে অতীতের মতো বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতারাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আগামী নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই একসঙ্গে বসে জাতির জন্য চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ারও প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত আমির। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গিয়ে এসব বিষয়ে আলোচনা করেন জামায়াত আমির। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি। পরে প্রেসবিস্তারিত…
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এম.এ. মান্নান আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী এম.এ.মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় মেয়ে সুরাইয়া মান্নান। গতকাল বিকেলে জানাজা শেষে রাজধানীর মোহম্মদপুরের তাজমহল রোড এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। শিল্পী এম.এ. মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী বলেন, ‘এম. এ. মান্নান ভাই পরপারে চলে গেলেন নিঃশব্দে! অথচ, গেল সপ্তাহের প্রতিটিবিস্তারিত…
