সাতক্ষীরায় ঘেরে টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সাতক্ষীরায় ঘেরে টমেটো তুলতে গিয়ে ইঁদুর ও শিয়াল মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মনিরুল ইসলাম (৪৫) শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে ও নিহত আব্দুর রহিম (৩৫) শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মনিরুল ইসলামের নিজস্ব একটি টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে তিনি ক্ষেতের চারপাশে দেওয়া ঘেরার তারের সঙ্গে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেন। শনিবার সকালে মনিরুল ইসলাম নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত তার পা ঘেরার তারে আটকে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় মনিরুল ইসলামের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে যান পাশের ক্ষেতের মালিক আব্দুর রহিম। উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • ৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • Copy link
    URL has been copied successfully!