আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল পাসের পর সংশোধন বিল নিয়ে আপত্তি করার কারণে এবং বাকি ১৬টি বিল সংসদে উত্থাপন না করার প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দল চতর্থবারের মতোন ওয়াকআউট করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধায় জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বিরোধী দল সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউটের কথা বলে বের হয়ে যান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় করা ৯৮টি অধ্যাদেশ সংশোধনী ছাড়াই পাসের রাজনৈতিক সমঝোতা ভেঙে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় বিরোধী দল।
এ প্রক্রিয়াকে ‘দিনের দুপুরে রাজনৈতিক জোচ্চুরি’ ও ‘প্রতিষ্ঠানকে দলীয়করণের মহোৎসব’ বলে অভিহিত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সম্পর্কিত সংবাদ
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছেবিস্তারিত…
যুবকেরা কারো চোখ রাঙানিকে ভয় করে না- জামায়াত আমির
‘বর্তমান সরকার ও বিরোধী দল গত ১৫ বছর মজলুম ছিলাম। মজলুমরা এখন আবার জালিম হতেবিস্তারিত…
