সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা ও ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

মাদরা বিওপির দুইটি অভিযানে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০৯ ও ১৪ আরবি পয়েন্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও সুইচগেইট আমবাগান এলাকা থেকে ৩৬ বোতল ভারতীয় উইং কোরেক্স সিরাপ এবং প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের মোবাইল চার্জিং পোর্ট জব্দ করা হয়।

এছাড়া, ভোমরা বিওপির পৃথক অভিযানে সীমান্ত পিলার ২/৫-এস ও মেইন পিলার ৩ সংলগ্ন এলাকা থেকে সাতক্ষীরা সদর উপজেলার গেড়াখালি এলাকা হতে প্রায় ৮ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় চিংড়ির পোনা ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

সব মিলিয়ে মোট ৯ লাখ ৪৭ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৩৩ বিজিবির অধিনায়ক কাজী আশিকুর রহমান,, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হচ্ছে। অন্যান্য মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

বিজিবি আরও জানায়, এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং এতে সরকার উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু
  • রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!