খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যাখুলনায় দুর্বৃত্তের গুলিতে রাশিদুল আনাম রাশু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে।

পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাশিদুল আনাম রাশু দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে মার্কেটে তার ইট, বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথার পেছনে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ বলেন, জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
  • নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
  • সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!