ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

ঝউডাঙ্গা প্রতিনিধি :: গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেমের সভাপতিত্বে উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, বিদ্যালয়েল সহকারী প্রধান শিক্ষক মাস্টার সরোওয়ার হোসেন, মাস্টার ওলিয়ার রহমান প্রমুখ।

ক্যাম্প ইনচার্জ ইমরান হোসেন জানান, চক্ষু টিকিৎসা ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। এবং ৪০ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। যাদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে তাদের সবাইকে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চোখ অপারেশন করা হবে। এছাড়াও যাতায়াত থাকা খাওয়া সহ সকল ব্যয় হাসপাতাল কতৃপক্ষ বহন করবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • আসন্ন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান আজমল উদ্দীন অংশগ্রহণ করছেন কী? এ বিষয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন
  • মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
  • গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবার পাচ্ছে সরকারি সম্মাননা
  • স্বর্ণখনি ধসে নাইজেরিয়ায় নিহত অন্তত ১০০
  • চীনকে আরও বৃহত্তর ভূমিকায় চান প্রধান উপদেষ্টা
  • Copy link
    URL has been copied successfully!