নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ

নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে ডুবে রাফিয়া খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিয়া খাতুন (৭) নামে আরও এক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে রাফিয়ার মরদেহ উদ্ধার হলেও আরিয়ার এখনো খোঁজ মেলেনি।

নিহত রাফিয়া খাতুন কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের মো. এনায়েত শেখের মেয়ে। আর নিখোঁজ আরিয়া খাতুন প্রতিবেশী আব্দুল্লাহ শেখের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক শিশু এখনো নিখোঁজ। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাফিয়া ও আরিয়া বাড়ির পাশে খেলছিল। পরে বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় নদীতে স্থানীয় বাসিন্দারা একটি মৃতদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে রাফিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আর এখনো নিখোঁজ রয়েছে শিশু আরিয়া।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার হুমায়ুন কবির বলেন, খুলনা ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা আগামীকাল সকালে আসলে নদীতে উদ্ধার অভিযান শুরু হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • খানজাহান আলীর মাজারের দীঘি থেকে সরিয়ে নেওয়া হলো সেই কুমির
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
  • নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
  • সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • Copy link
    URL has been copied successfully!