বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার

ওমানের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের এবারের মিশন শেষ করল অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান করে ওমান। জবাবে ৯ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

১০৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি অস্ট্রেলিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকে দুই অজি ওপেনার। দুজনের ঝোড়ো ব্যাটিংয়েই জয়ের দ্বারপ্রান্তে চলেই গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে জয় নিয়ে ফিরতে পারেননি ট্রাভিস হেড। ৯৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩২ রানে থামেন তিনি।

এরপর জশ ইংলিশকে নিয়ে জয় নিশ্চিত করেন দলনেতা ও ওপেনার মিচেল মার্শ। ফিফটি পূরণের পর ৩৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন মিচেল মার্শ। আর ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন ইংলিশ।

এর আগে ব্যাট করতে নামে ওমান। অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটাররা। শুরু থেকেই হারাতে থাকে একের পর এক উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলি। ১৬ রানের ইনিংসটি খেলেন হাম্মাদ মির্জা। এছাড়া জতীন্দর সিং ১৭ ও কারান সোনাভালে ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার অ্যাডাম জাম্পা। মাত্র ২১ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন জাভিয়ার ব্রার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল। আর একটি করে উইকেট পেয়েছেন দুজন বোলার।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৯ গোলের লজ্জায় বিব্রত, লজ্জিত ফুটবলাঙ্গন
  • হিটের পর ‘লাপাত্তা’ ইমরান ও কোচরা
  • হারে এশিয়ান গেমস শুরু বাংলাদেশ হকি দলের
  • যে কারণে ‘নিজেদের খেলোয়াড়দের’ রেকর্ড দামে কিনল ইংলিশ ক্লাবগুলো
  • পুরোনো ঠিকানায় ফিরছেন হামজা চৌধুরী
  • ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
  • সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • Copy link
    URL has been copied successfully!