Friday, February 20th, 2026
জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন,নারী সদস্য ২১ জন
আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদ পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কমিটিতে ৫৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটি ও ৮৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। নতুন কমিটিতে চারজন নায়েবে আমির ও সাত জনকেবিস্তারিত…
বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
ওমানের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের এবারের মিশন শেষ করল অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান করে ওমান। জবাবে ৯ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ১০৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি অস্ট্রেলিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকে দুই অজি ওপেনার। দুজনের ঝোড়ো ব্যাটিংয়েই জয়ের দ্বারপ্রান্তে চলেই গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে জয় নিয়ে ফিরতে পারেননি ট্রাভিস হেড। ৯৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩২ রানে থামেন তিনি। এরপর জশ ইংলিশকে নিয়ে জয় নিশ্চিতবিস্তারিত…
৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। দেশটির উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ৭২ কিলোমিটার। রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বাড়িঘর ধসে পড়ার শঙ্কায় কাবুলের অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রসঙ্গত, আফগানিস্তান হিন্দুকুশ পর্বতমালার এমন এলাকায় অবস্থিত, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০২৫ সালের ৩১বিস্তারিত…
গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে ৫ দেশ
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স-আইএসএফ) জন্য সেনা পাঠানের প্রতিশ্রুতি দিয়েছে ৫টি দেশ। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া। সম্প্রতি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত পরিষদ বোর্ড অব পিসের বৈঠকে এ তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। যে কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা আইএসএফের সার্বিক নির্বাহী দায়িত্বে আছেন, তাদের মধ্যে মেজর জেনারেল জেফার্স অন্যতম। বৈঠকে মেজর জেনারেল জেফার্স বলেন, “গাজায় দ্বৈত ভূমিকায় থাকবে আইএসএফ। এই বাহিনীর প্রথম দায়িত্ব থাকবে গাজার নিরাপত্তাকে স্থিতিশীল করা এবং দ্বিতীয় দায়িত্ব হবে সেখানকারবিস্তারিত…
অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ
২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে প্রকাশিত স্মারক নম্বর জাতীঃবিঃ/পরীঃ/অনার্স পার্ট-৩/বিজ্ঞপ্তি/০২ (অংশ-২)/২০৬৬(১), তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ উল্লেখিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কলেজগুলো তাদের TMIS College Profile ব্যবহার করে বিষয়ভিত্তিক বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করতে পারবে। নিয়োজিত বহিঃপরীক্ষকরা নিজ নিজ TMIS Profile থেকে নিয়োগপত্র সংগ্রহ করবেন। ব্যবহারিক পরীক্ষা শেষে নির্ধারিত ওয়েব ঠিকানায়বিস্তারিত…
শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
নাটোরের লালপুরে অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জৌদতবকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিঁথি লালপুর উপজেলার একই গ্রামের জগাই কর্মকারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে লালপুর উপজেলার জৌদতবকী গ্রামের জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে সিঁথি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পরিবারের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতবিস্তারিত…
সংসদ ভোট: কেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সকল রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, বিগত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রসমূহের ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমানক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্যবিস্তারিত…
গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির
সরকার বিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান। গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন জামায়াতের আমির। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৫ সংসদীয় আসনে এতিমদের জন্য আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেউ শুধু দলীয় পরিচয়ের কারণে জুলুমের শিকার হলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধবিস্তারিত…
৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই নিয়োগ কার্যকর হবে। মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে।বিস্তারিত…
