৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। দেশটির উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ৭২ কিলোমিটার। রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বাড়িঘর ধসে পড়ার শঙ্কায় কাবুলের অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রসঙ্গত, আফগানিস্তান হিন্দুকুশ পর্বতমালার এমন এলাকায় অবস্থিত, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
২০২৫ সালের ৩১ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে ৬ দশমিক ০ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার ২০০ জনের বেশি মানুষ, যা সাম্প্রতিক আফগান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। এরআগে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ এক ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত হন, ধসে পড়ে ৬৩ হাজারেরও বেশি ঘরবাড়ি। সূত্র: রয়টার্স
সম্পর্কিত সংবাদ
মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গড়ে ওঠা নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়েরবিস্তারিত…
সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
পূর্ব ভূমধ্যসাগর লাগোয়া সাইপ্রাসের উত্তর উপকূলের কাছে প্রায় ২৭০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবেবিস্তারিত…
