চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী থানার সীমান্তবর্তী এলাকা অক্সিজেন-কুয়াইশ সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২)। তারা দুজনেই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আনিসের বাবার নাম মো. ইসহাক এবং মাসুদের বাবার নাম মো. রফিক। নিহতরা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিহত দুজন অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই আনিস মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে মাসুদ মারা যান।

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর ঢাকা পোস্টকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমি নিজেও যাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • Copy link
    URL has been copied successfully!