ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ১১
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়ায় রাশিয়ার হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
শনিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৭ মার্চ) গভীর রাতের হামলায় আটটি আবাসিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি পরিষেবা। শহরটি রাশিয়া-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুন নেভানোর সময় জরুরি কাজে নিয়োজিতদের ওপর রাশিয়ান বাহিনী দ্বিতীয়বারের মতো হামলা করে।
কাছাকাছি এলাকায় তীব্র লড়াইয়ের পর এ হামলা সংঘটিত হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর জানান ইউক্রেনীয় প্রসিকিউটররা।
সম্পর্কিত সংবাদ
মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গড়ে ওঠা নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়েরবিস্তারিত…
সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
পূর্ব ভূমধ্যসাগর লাগোয়া সাইপ্রাসের উত্তর উপকূলের কাছে প্রায় ২৭০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবেবিস্তারিত…
