রাজধানীতে হিযবুত তাহ্‌রীরের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ

ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহ্‌রীরের মিছিল কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিযবুত তাহ্‌রীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়।

বেলা আড়াইটার দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ। পরে হিজবুত তাহ্‌রীরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো: মাসুদ আলম সাংবাদিকদের বলেন, হিযবুত তাহ্‌রীরের সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় আছে।

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীর আজ ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচি ডেকেছে। এ সংগঠনের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলেছে, তাদের এ ধরনের কার্যক্রম দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিরোধীদলীয় নেতা
  • শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না : মির্জা ফখরুল
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!