ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শিশুর মৃত্যু
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের প্রধান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
  • কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ ২ জন নিহত
  • কিশোরগঞ্জে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২
  • যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
  • মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • Copy link
    URL has been copied successfully!