Thursday, November 5th, 2026
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত অর্জন
ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আভাস তিনি আগেই দিয়েছিলেন। তবে ২০২৬ সাল শেষ হওয়ার জন্য অপেক্ষা করলেন না পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে নিজের আইকনিক ‘৭’ নম্বর জার্সিটি তুলে রাখার ঘোষণা দেন তিনি। চল্লিশোর্ধ্ব এই স্ট্রাইকার মাঠের লড়াই থেকে সরে দাঁড়ালেও বিশ্ব ফুটবলের রেকর্ডের পাতায় তাঁর এই রাজত্ব চিরকাল অম্লান হয়ে থাকবে। দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার দিনে চলুন একনজরে দেখেবিস্তারিত…
শীতে এসি বন্ধ করে কভার পরিয়ে রাখেন? জানুন সঠিক নিয়ম
শীত আসছে। আর এই সময় অধিকাংশ বাড়িতেই এসি-র ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। ঠান্ডার মৌসুমে ঘর ঠান্ডা করার প্রয়োজনও আর থাকে না। ফলে অনেকেই ভাবছেন, এসি ঢেকে তুলে রাখবেন, যাতে ধুলাবালি বা আর্দ্রতা মেশিনের ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু জানেন কি, ভুল পদ্ধতিতে এসি ঢেকে রাখলে কিংবা কয়েকটি জরুরি বিষয় খেয়াল না রাখলে যন্ত্রের ক্ষতিও হতে পারে? তাই দীর্ঘদিনের জন্য এসি কভার করে রাখার পরিকল্পনা করলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন। এতে আপনার এসি-র আয়ু বাড়বে এবং পরের মৌসুমের একেবারে ভালোভাবে কাজ করবে। এসি-র জন্য সব সময় এমন কভারবিস্তারিত…
কৃত্রিম নখ লাগালে অজু হবে?
অজুতে হাত, চেহারা, মুখ, পা ধুতে হয়। অজু শুদ্ধ হওয়ার জন্য এই অঙ্গগুলো ধোয়া ফরজ, নির্দিষ্ট নিয়মে এই অঙ্গগুলো তিনবার করে ধোয়া সুন্নত। এই অঙ্গগুলোর সামান্য অংশও যদি শুকনো থাকে তবে অজু শুদ্ধ হবে না। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, একবার আমরা রাসুলের (সা.) সঙ্গে মক্কা থেকে মদীনায় ফিরছিলাম। পথিমধ্যে যখন আমরা এক জায়গায় পানির কাছে উপনীত হলাম, তখন কিছু লোক আসরের নামাজের জন্য তাড়াহুড়া করে অজু করল। আমরা যখন তাদের কাছে পৌঁছলাম, তখন দেখতে পেলাম তাদের পায়ের গোড়ালিসমূহ স্পষ্ট ফুটে উঠছে, তাতে পানি পৌঁছেনি। এটা দেখে রাসুল (সা.) বলেন,বিস্তারিত…
মিথ্যা কসম করলে যে ক্ষতি
মানুষের কথার ওপর বিশ্বাস ও আস্থাই সামাজিক সম্পর্কের অন্যতম ভিত্তি। কিন্তু সেই বিশ্বাসের জায়গায় যখন মিথ্যা প্রবেশ করে, তখন ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তি, পরিবার ও সমাজ। আর নিজের বক্তব্যকে সত্য প্রমাণ করতে কেউ যখন আল্লাহর নামে মিথ্যা কসম করে, তখন তা শুধু মানুষের সঙ্গে প্রতারণা নয়, বরং আল্লাহর নামেরও অবমাননা। ইসলামে মিথ্যা কসমকে গুরুতর গুনাহ হিসেবে বিবেচনা করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরক করা, মা-বাবার অবাধ্যতা করা, মানুষ হত্যা করা ও মিথ্যা কসম করা। (সহিহ বুখারি, হাদিস: ৯৮৭) মিথ্যা কসমের সবচেয়ে বড় ক্ষতিবিস্তারিত…
সাদা না ব্রাউন, পাউরুটি বাছাইয়ে কোনটি ভালো
সাদা ময়দার পাউরুটি শরীরের জন্য ভালো নয়—সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ধারণা এখন প্রায় সবার মনেই গেঁথে গেছে। তাই অনেকেই সাদা পাউরুটি বাদ দিয়ে ঝুঁকছেন ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেডের দিকে। হিসাব অনুযায়ী ব্রাউন ব্রেডে গমের আটা এবং মাল্টিগ্রেন ব্রেডে বিভিন্ন দানাশস্য থাকার কথা। কিন্তু বাজার থেকে যা কিনছেন, তা কি খাঁটি ‘হোল হুইট ব্রেড’ নাকি সাধারণ ব্রাউন ব্রেড? চলুন, জেনে নিই। খাঁটি গমের পাউরুটি শরীরের জন্য ভীষণ উপকারী। এতে থাকা ফাইবার, ভিটামিন ও খনিজ হজমে সাহায্য করে, পেট ভরিয়ে রাখে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। তবে আমরা বাজার থেকে যাবিস্তারিত…
পরীমণির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ
বিতর্ক আর পরীমণি যেন হাত ধরে হাঁটেন। পেশাগত দিক থেকে আলোচনার টেবিলে জায়গা না পেলেও ব্যক্তিগত জীবনের নানা কারণে সমালোচনার টেবিলে রানির আসন তার। এবার আদালত প্রাঙ্গনেও একের পর এক বিতর্ক জন্ম দিলেন তিনি। তার দেহরক্ষীর বিরুদ্ধেও উঠল বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ। সংবাদমাধ্যমের কাছে পরীমণির দেহরক্ষীর বিরুদ্ধে মাথা ফাটানোর অভিযোগ এনেছেন মো. সুজন নামের এক বিচারপ্রার্থীর ভাই। তিনি জানান দুই ভাই আদালতে এসেছিলেন জমিজমা সংক্রান্ত মামলায়। আদালতের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। ওই সময় পরীমণির দেহরক্ষীরা ধাক্কা দেন তাদের। সুজনের মাথায়ও আঘাত করেন তারা। এতে তাঁর মাথা থেকে রক্ত বের হতেবিস্তারিত…
