সাদা না ব্রাউন, পাউরুটি বাছাইয়ে কোনটি ভালো

সাদা ময়দার পাউরুটি শরীরের জন্য ভালো নয়—সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ধারণা এখন প্রায় সবার মনেই গেঁথে গেছে। তাই অনেকেই সাদা পাউরুটি বাদ দিয়ে ঝুঁকছেন ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেডের দিকে।

হিসাব অনুযায়ী ব্রাউন ব্রেডে গমের আটা এবং মাল্টিগ্রেন ব্রেডে বিভিন্ন দানাশস্য থাকার কথা। কিন্তু বাজার থেকে যা কিনছেন, তা কি খাঁটি ‘হোল হুইট ব্রেড’ নাকি সাধারণ ব্রাউন ব্রেড? চলুন, জেনে নিই।

খাঁটি গমের পাউরুটি শরীরের জন্য ভীষণ উপকারী। এতে থাকা ফাইবার, ভিটামিন ও খনিজ হজমে সাহায্য করে, পেট ভরিয়ে রাখে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে।

তবে আমরা বাজার থেকে যা কিনছি, তা কতটা খাঁটি—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সাদা পাউরুটি পরিশোধিত ময়দা দিয়ে তৈরি হওয়ায় এতে ফাইবারের পরিমাণ খুব কম থাকে। এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। তবে পরিমিত পরিমাণে এবং সুষম খাবারের অংশ হিসেবে এটি খেলে সরাসরি মারাত্মক কোনো ক্ষতি হয় না

বাজারে বিক্রি হওয়া সব ব্রাউন ব্রেড কিন্তু খাঁটি গমের নয়। অনেক কম্পানি সাদা ময়দার পাউরুটিতে ক্যারামেল বা কৃত্রিম রং মিশিয়ে বাদামি রূপ দেয়। পুষ্টির দিক থেকে এগুলো সাধারণ সাদা পাউরুটির মতোই ক্ষতিকর হতে পারে, কারণ এতে অতিরিক্ত চিনি ও লবণ মেশানো থাকে।

প্যাকেটের গায়ে শুধু ‘ব্রাউন’ বা ‘মাল্টিগ্রেন’ লেখা দেখেই বিশ্বাস করবেন না। উপাদানের তালিকার প্রথমে কী লেখা আছে, তা ভালোভাবে দেখে নিন।

চিনি, লবণ ও ফাইবার যাচাই করুন। অতিরিক্ত ফ্যাট, চিনি বা সোডিয়াম রয়েছে কি না তা পরীক্ষা করুন এবং মোড়কে ফাইবারের পরিমাণ বেশি থাকলে তবেই সেটি কিনুন।

ডায়াবেটিস বা মেটাবলিক সমস্যা থাকলে উচ্চ ফাইবারযুক্ত পুরো গমের পাউরুটি খাওয়া ভালো, তবে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। এ ছাড়া যাদের গ্লুটেন অ্যালার্জি রয়েছে, তাদের গমের তৈরি যে কোনো পাউরুটি এড়িয়ে গ্লুটেন-মুক্ত বিকল্প বেছে নেওয়া উচিত।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • হার্ট অ্যাটাক হলে প্রথম ৫ মিনিটে যা করবেন
  • চুলের যত্নে তেল খাবেন না মাথায় দেবেন?
  • দীর্ঘ সময় ফোন ব্যবহার করলে চোখে জ্বালাপোড়া হয় কেন?
  • সালফার বার্পস: ঢেকুরে পচা ডিমের মতো গন্ধ? জেনে নিন কারণ
  • গাছের জন্য মাটির টব কেন বেছে নেবেন?
  • গরু নাকি মহিষের ঘি, কোনটি বেশি স্বাস্থ্যকর
  • মেদ ঝরাবে ভেষজ চা
  • Copy link
    URL has been copied successfully!