Wednesday, November 4th, 2026
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য আরেক বাংলাদেশি আবুল খানের আসনের ফল এখনো নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। শেখ রহমানের বিপক্ষে জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। প্রাথমিক হিসাবে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন। এর আগে ১৯ মে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। শেখ রহমানের বাড়ি কিশোরগঞ্জে। তিনি জর্জিয়ার প্রথম মুসলিমবিস্তারিত…
ইন্ডাকশন ওভেন কেনার ভাবছেন? কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন
জ্বালানি সংকট ও এলপিজি গ্যাসের অনিশ্চয়তার কারণে অনেকেই রান্নাঘরে গ্যাস বাঁচাতে বিকল্প পথের কথা ভাবছেন। বর্তমানে অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে ইন্ডাকশন ওভেনের ব্যবহার। নিয়মিত কিংবা জরুরি প্রয়োজনে ইন্ডাকশন ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে না বুঝে হুট করে কিনে ফেললে পস্তাতে হতে পারে। তাই কেনার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি। ইন্ডাকশন কুকার কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস মেনে চললে যন্ত্রটি যেমন দীর্ঘদিন টেকসই হয়, তেমনই ব্যবহারেও কোনো ঝামেলা থাকে না। প্রথমেই ওয়াটের দিকে নজর দেওয়া উচিত। সাধারণত ১০০০ থেকে ২০০০ ওয়াট আউটপুট সম্পন্ন ইন্ডাকশন কুকার বেছে নেওয়া ভালো।বিস্তারিত…
আত্মীয়-স্বজনের উপস্থিতির জন্য মৃতের গোসল, দাফনে দেরি করা কি ঠিক?
কোনো মুসলমান মারা গেলে অপর মুসলমানের ওপর মৃতের গোসল, কাফন, জানাজা, জানাজা বহন ও দাফন করার অবশ্যক হয়ে যায়। কেউ মারা গেলে দ্রুতই এই কাজগুলো সম্পাদন করতে হয়। হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক হাদিসে রাসুল (সা.) হজরত আলীকে (রা.) কে লক্ষ্য করে বলেন, ‘হে আদলী! তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। ৩. কোন অবিবাহিতা মেয়ের জন্য যখন কোন উপযুক্ত পাত্রবিস্তারিত…
পাতলা চুল ঘন ও টাক মাথায় চুল গজাতে হলুদ ব্যবহারে ৫ পদ্ধতি
হলুদশুধু রান্নার মসলা কিংবা ত্বকের যত্নে ব্যবহারের উপাদান নয়, চুলের পরিচর্যাতেও এটি ব্যবহার করা হয়। হলুদে থাকা কারকিউমিন নামের উপাদানের প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এ কারণে মাথার ত্বকের যত্নে হলুদ ব্যবহারের কথা বলেন অনেকে। তবে পাতলা চুল ঘন করা কিংবা টাক পড়া স্থানে নতুন চুল গজানোর ক্ষেত্রে হলুদের কার্যকারিতার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। হলুদের প্রধান সক্রিয় উপাদান কারকিউমিন। এর প্রদাহরোধী বৈশিষ্ট্য মাথার ত্বকের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। এ ছাড়া হলুদের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের কিছু জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। তবে চুল পড়া, খুশকি কিংবা মাথারবিস্তারিত…
যেভাবে কয়েক মিনিটেই তৈরি করা যায় মজাদার রায়তা
বিরিয়ানি, পোলাও কিংবা কাবাবের সঙ্গে একটু রায়তা থাকলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। টক দইয়ের সঙ্গে শসা, পেঁয়াজ ও কয়েকটি মসলা মিশিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। গরমের দিনে ঠান্ডা রায়তা খাবারে এনে দেয় বাড়তি স্বাদ ও স্বস্তি। খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন নেই। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন মজাদার রায়তা উপকরণ ১ কাপ টক দই ১টি মাঝারি শসা কুচি ১টি ছোট পেঁয়াজ কুচি ১টি কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ ধনেপাতা কুচি আধা চা-চামচ ভাজা জিরা গুঁড়া সামান্য বিটবিস্তারিত…
পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অভিনয় দিয়ে কালেভাদ্রে আলোচনায় এলেও ব্যক্তিজীবনের নানা খবরেমুখে মুখে থাকে পরীমণির নাম। কদিন আগে জন্মদিন উদযাপন করে জায়গা পেয়েছিলেন সংবাদমাধ্যমে। এবার খবরের শিরোনাম— পরীমণির নামে জারি হয়েছে গ্রফতারি পরোয়ানা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় তার নামে এ পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমানের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাক্ষীর জন্য ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরীর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।বিস্তারিত…
