Tuesday, November 3rd, 2026

 

এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন সাব্বির

এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল : নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদবিস্তারিত…


শীতকালে পানি গরম করার ইমারশন রডের বিদ্যুৎ খরচ কেমন?

শীতের আগমনে সকালের গোসলের জন্য পানি গরম করতে অনেকের ঘরেই ইমারশন রডের ব্যবহার বেড়ে যায়। গিজারের তুলনায় দাম বেশ সাশ্রয়ী হওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলোতে এ যন্ত্রটির জনপ্রিয়তা অনেক বেশি। তবে বালতিতে ডুবিয়ে পানি গরম করার এই ছোট্ট যন্ত্রটি মাস শেষে বাসাবাড়ির বিদ্যুৎ বিলে কতটা প্রভাব ফেলে এবং দৈনিক এক ঘণ্টা ব্যবহারে ঠিক কত টাকা বাড়তি খরচ হতে পারে, তা জেনে রাখা প্রয়োজন। ইমারশন রডের বিদ্যুতের হিসাব নির্ভর করে মূলত এর ক্ষমতার ওপর। বাজারে সাধারণত ১০০০ ওয়াট, ১৫০০ ওয়াট এবং ২০০০ ওয়াটের ইমারশন রড দেখতে পাওয়া যায়। সাধারণ নিয়মে, ১০০০ ওয়াটের যেকোনোবিস্তারিত…


ঋতু পরিবর্তনের সময় যে দোয়া পড়বেন

বৃষ্টি, বাতাস ও ঋতু পরিবর্তন আল্লাহর ক্ষমতা ও রহমতের নিদর্শন। এগুলো যেমন স্বস্তি ও কল্যাণ বয়ে আনে, তেমনি কখনো কখনো কষ্টের কারণও হয়। আবহাওয়ার পরিবর্তনে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, তা আমাদের শিখিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি কল্যাণ কামনা করতে এবং ক্ষতি থেকে সুরক্ষা চাইতে দোয়া শিখিয়েছেন। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তন তারই নিয়ন্ত্রণাধীন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহই সেই সত্তা, যিনি বাতাস পাঠান। তা মেঘমালা সৃষ্টি করে। এরপর তিনি ইচ্ছামতো আকাশে মেঘ ছড়িয়ে দেন কিংবা স্তূপ করে রাখেন। তখন তুমি দেখতে পাও, মেঘের ভেতর থেকেবিস্তারিত…


হার্ট অ্যাটাক হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

হার্ট অ্যাটাক খুব নীরবে শুরু হতে পারে। এটি বুকে চাপের মতো অনুভূত হতে পারে, অথবা মনে হতে পারে পেটে গ্যাস হয়েছে। অনেকে হয়তো অপেক্ষা করেন, এই ভেবে যে হয়তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে হৃদপিণ্ডের পেশিগুলো নষ্ট হতে শুরু করে। তাহলে, ঠিক কী করা উচিত? প্রথমেই কারও সাহায্য চান। বসে বিশ্রাম নিন এবং যদি আপনার জন্য নিরাপদ হয়, তবে একটি অ্যাসপিরিন চিবিয়ে খেয়ে নিন। নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাবেন না। হার্ট অ্যাটাক হয়েছে মনে হলে তার পরবর্তী প্রতিটি মুহূর্তের করণীয় বিষয়গুলো তুলেবিস্তারিত…


নেচে-গেয়ে শাহরুখের জন্মদিন উদ্‌যাপন বাংলাদেশি ভক্তদের

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই বিশ্বজুড়ে ভক্তদের নানা আয়োজন। প্রতিবছরের মতো এবারও প্রিয় তারকার ৬১তম জন্মদিন ঘিরে উচ্ছ্বাসে মেতেছিলেন বাংলাদেশি ভক্তরা। কেক কাটা, নাচ-গান আর ‘কিং’ সিনেমার টিজার প্রদর্শনীর মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন তারা। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’-এর উদ্যোগে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে আয়োজন করা হয় শাহরুখের জন্মদিন উদ্‌যাপনের। গত ২ নভেম্বর (সোমবার) সিনেমা হলটির একটি পর্দা ভাড়া নিয়ে সেখানে প্রিয় তারকার জন্মদিন উদ্‌যাপনে অংশ নেন ভক্তরা। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে যোগ দেন তারা। জানা গেছে, ২ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় কেক কেটে শাহরুখ খানের ৬১তম জন্মদিন উদ্‌যাপনবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!