Monday, July 13th, 2026
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ মার্কিন বাহিনী নিজের হাতে তুলে নেবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক দাবি করেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছি এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। তাদের (ইরান) কিছুই নেই। তাদের হাতে কিছুই নেই।’ ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালির সুরক্ষায় মার্কিন ভূমিকাকে ‘গার্ডিয়ান অ্যান্জেল অব দ্য স্ট্রেট’ (প্রণালীর অভিভাবক দেবদূত) নাম দেওয়ার কথা ভাবছেন তিনি। একই সঙ্গে এই বিশ্ব বাণিজ্যবিস্তারিত…
সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব। ফুটবল বিশ্বের শীর্ষ চার পরাশক্তি এবং বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা চার দলই এবার সেমিফাইনালে মুখোমুখি। ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, অন্য সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামার আগে সংবাদমাধ্যমে মুখোমুখি হন চার দলের তারকা ফুটবলাররা। মেসি ও আলভারেস (আর্জেন্টিনা) লিওনেল মেসি: ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর তার দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন। ম্যাচটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত স্পেশাল একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ ক্যারিয়ারেবিস্তারিত…
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার কামাল (৪৮)।বিস্তারিত…
