Quick News

 

সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৩ হাজার ৫৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ জুন) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ৭ হাজার ৯০৩ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় ৩ হাজার ৭৪৪ জন এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ১ হাজার ৮৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ান, ৩১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন। এসপিএ আরও জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩৪বিস্তারিত…


পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয় : ইসলামী আন্দোলনের আমির

দেশের মানুষ পিআর (সংখ্যানুপাতিক) ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই। শনিবার (২৮ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ১৯৭২ সালের সংবিধান জনগণের বিশ্বাস ও আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী। এই সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। আজ দরকার রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। জুলাই অভ্যুত্থান শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল একটি রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন। তিনিবিস্তারিত…


সৌদিতে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে

সৌদি আরবে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে। তারা আফ্রিকার ইথিওপিয়া এবং সোমালিয়ার নাগরিক। তাদের সবাই মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এরপর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, যে কোনো সময় তাদের শিরশ্ছেদ করা শুরু হবে। একজন অবশ্য জানিয়েছেন, এ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আফ্রিকার এসব নাগরিক ইয়েমেন সীমান্তবর্তী নাজিরান কারাগারে বন্দি আছেন। বন্দিদের কয়েকজন জানিয়েছেন, তাদের কয়েক সপ্তাহ আগে জানানো হয়, দ্রুতই তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর সৌদিতে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর হয়। নাম গোপন রাখার শর্তে এক বন্দি সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকেবিস্তারিত…


‘র’-এর নতুন প্রধান পরাগ জৈন

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হচ্ছেন সিনিয়র আইপিএস অফিসার পরাগ জৈন। সম্প্রতি পাকিস্তানে সঙ্গে সংঘাতে ভারতীর সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কৃতিত্ব হিসেবে তাকে এই পদে নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। শনিবার (২৮ জুন) দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি পরবর্তী ‘র’ প্রধান হিসেবে পরাগ জৈনকে মনোনীত করেছে। তিনি বর্তমান র-এর প্রধান রবি সিংহের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩০ জুন দায়িত্ব গ্রহণ করবেন পরাগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ‘র’-এর আকাশ-নজরদারি শাখা ‘এভিয়েশন রিসার্চ সেন্টার’ (এআরসি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পরাগ। মূলতবিস্তারিত…


সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব

সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো দিন। বিগত সরকারের আপত্তির কারণে এ দিন পালন সম্ভব হয়নি। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো বাংলাদেশে দিনটি পালন করা গেল। শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, বিশ্বকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ ধরতে হবে। আমরা বিষণ্ন নয়, সুন্দরবিস্তারিত…


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে যা যা লাগবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। প্রথম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে ভর্তিপ্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত। ভর্তি হতে যা যা লাগবে- এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও উপ-রেজিস্ট্রার ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন আবেদন ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসির মার্কসশিট ও সার্টিফিকেট, এইচএসসি মার্কসশিট ও সার্টিফিকেট, এইচএসসির প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি। এনআইডি না থাকলে জন্মনিবন্ধনবিস্তারিত…


এই ১০টি অ্যাপস স্মার্টফোনের চার্জ বেশি নষ্ট করে

স্মার্টফোন ব্যবহারকারীদের সাধারণ একটি অভিযোগ ‘ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়’। এমনকি নতুন ফোনেও মাঝেমধ্যে দেখা যায়, চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ কিছু অ্যাপ্লিকেশনের অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি। আপনি সরাসরি ব্যবহার না করলেও এসব অ্যাপ নিয়মিত ডেটা ব্যবহার, প্রসেসিং এবং নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে ব্যাটারির ওপর চাপ ফেলে। চলুন জেনে নিই কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে এবং এর সমাধান কী হতে পারে। ব্যাটারি খরচ করে এমন শীর্ষ ১০ অ্যাপস- ১. ফেসবুক ফেসবুক অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, ফিড রিফ্রেশ করে, লোকেশন ট্র্যাক করে এবং নিয়মিত নোটিফিকেশন পাঠায়। ২.বিস্তারিত…


প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন খামেনি

দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) টিভিতে দেওয়া ভাষণে তিনি বলেন, “ভুয়া ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যেটি পরাজিত হয়েছে এবং ইসলামিক রিপাবলিকের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ও ধ্বংস হয়েছে। ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বারপ্রান্তে চলে এসেছিল।” তিনি আরও বলেছেন, “মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যদি তারা হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীদের পতন ঘটবে। কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি। এখানে বিজয়ী হয়েছে ইরান এবংবিস্তারিত…


১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার (২৫ জুন) দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে। প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রেরবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!