Quick News
সরকারি অনুদান পাচ্ছে রেকর্ডসংখ্যক সিনেমা
অন্যান্য বছর মতো এবারও চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মোট ৩২টি সিনেমাকে দেওয়া হচ্ছে এ অনুদান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল সোমবার সরকারি অনুদানের ছবিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মোট তিনটি ধাপে ছবির বাছাইপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে চিত্রনাট্য বাছাই কমিটি জমা পড়া ছবি থেকে প্রথম ধাপে ৫০ শতাংশের কাজ সম্পন্ন ও দ্বিতীয় ধাপে অনুদান বাছাই কমিটির যাচাই–বাছাই হয়। তৃতীয় ও চূড়ান্ত ধাপেবিস্তারিত…
গাজায় দুধের সরবরাহ নেই, মৃত্যুর মুখে হাজার হাজার শিশু
গাজা উপত্যকায় ক্ষুধার্ত মায়েরা তাদের শিশুদের বুকের দুধ খাওয়াতে পারছেন না, অন্যদিকে ইসরায়েলের অবরোধের ফলে ফর্মুলা দুধের (প্যাকেটজাত গুড়া দুধ) সরবরাহ শেষ হয়ে গেছে। এ পরিস্থিতিকে একটি ‘নীরব বিপর্যয়ের’ বলে অভিহিত করে গাজার চিকিৎসকরা সতর্ক করছেন, শিগগিরই দুধের সরবরাহ স্বাভবিক না হলে হাজার হাজার শিশুর জীবন হুমকির মুখে পড়বে। গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. আহমেদ আল-ফারা বলেন, ‘দুধের অভাবে এই ওয়ার্ডের শিশুরা ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হচ্ছে।’ আল-ফারা জানিয়েছেন, ‘নবজাতকদের জন্য তৈরি নয় এমন অন্যান্য ধরণের দুধ এখনো অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে যায়, শিশুদেরবিস্তারিত…
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ১৫ মিনিটের ফোনালাপ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক ও গঠনমূলক করা নিয়ে আলোচনা হয়। সোমবার (৩০ জুন) রাত ৮টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানান। শফিকুল আলম ফেসবুকে লিখেন- আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটায়। ছাত্র-জনতারবিস্তারিত…
স্ট্রোক করলে সঙ্গে সঙ্গে যা করবেন, যা করবেন না
প্রতিনিয়ত বেড়ে চলেছে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি। রোজকার খাদ্যাভ্যাসে পরিবর্তন, কম শারীরিক পরিশ্রম, উচ্চ রক্তচাপ, স্ট্রেস, দুশ্চিন্তা ইত্যাদি কারণে এসব রোগ বাড়ছে। চোখের সামনে কেউ স্ট্রোক করলে আমরা হিতাহিত জ্ঞানশুন্য হয়ে পড়ি। কী করব ভেবে পাই না। কেউ কেউ আবার স্ট্রোক আর হার্ট অ্যাটাক গুলিয়ে ফেলেন। অনেকে মনে করেন, স্ট্রোক হার্টে হয়। এই ধারণা ভুল। আসলে স্ট্রোক হয় ব্রেইনে। হৃদপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তাকে হার্ট অ্যাটাক বলে। ব্রেইনে কোনো কারণে রক্ত সরবরাহ বিঘ্ন হলে রক্তের অভাবে কিছু ব্রেইন টিস্যু মারা যায়। একেই স্ট্রোক বলে। স্ট্রোকের সঙ্গে সঙ্গেবিস্তারিত…
পাকিস্তানে ভয়াবহ বন্যায় ৪৬ জনের মৃত্যু
পাকিস্তান জুড়ে ভারি বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় এক সপ্তাহ কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। এছাড়াও দেশটির চারটি প্রদেশে কয়েক হাজার ঘরবাড়ি ও বিপুল পরিমাণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৩০ জুন) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং প্রাদেশিক জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে অস্বাভাবিকভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে খাইবার পাখতুনখোয়ায় ২২ জন, পাঞ্জাবে প্রদেশে ১৩ জন, সিন্ধুতে সাতজন এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় সোয়াত নদীতে ভেসে যাওয়া একই পরিবারের ১৩ জন পর্যটকও রয়েছেন। পাকিস্তান আবহাওয়া বিভাগের উপ-পরিচালক ইরফান ভির্ক বলেন,বিস্তারিত…
ইসরায়েলের ৩১ হাজারেরও বেশি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইরান
অধিকৃত ফিলিস্তিনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে ৩১ হাজার ভবন এবং ৪ হাজার যানবাহন ধ্বংসসহ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ইরানে হামলার জেরে মাত্র ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিয়েছে। ইহুদিবাদী দেশটির এই ক্ষয়ক্ষতিই প্রমাণ করে যে, সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের কি বিশাল এবং অপূরণীয় ক্ষতি করেছে। যদিও ইসরায়েল ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগে আগ্রাসন চালিয়েছিল এবং ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আঘাত করেছিল। ইসরায়েলকে সাহায়তা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ২২ জুন ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহানে তিনটি পারমাণবিকবিস্তারিত…
বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ
এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় বাহরাইনকে ৭-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বাংলাদেশ। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে সি গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মিয়ানমার আজ ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারায়। বাংলাদেশ একই ভেন্যুতে ৭-০ গোলে বাহরাইনকে হারায়। ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের উপর নির্ভর করছে আগামী বছর অস্ট্রেলিয়ায় সি গ্রুপ থেকে কোন দল যাবে। ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষকবিস্তারিত…
তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব
ঢালিউড নির্মাতা রায়হান রাফী পরিচালিত কিং খান শাকিবের ‘তাণ্ডব’ সিনেমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকেই ব্যবসা করে যাচ্ছে এ সিনেমাটি। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও সিনেমাপ্রেমী দর্শকরা ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন। এবারের ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকা এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মেগাস্টার শাকিব খান জানিয়েছেন ভিন্ন এক কথা। সিনেমা তাণ্ডবের সেটে গোপনে তাণ্ডব চালিয়ে শুটিং করেছিলেন বলে জানান এ কিং খান। আর এবারের ঈদে এ সিনেমাটির সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে শাকিব খানের। জানা গেছে, কিং খান অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছিলেন— এমনটিই জানানবিস্তারিত…
ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিলো সৌদি
হিজরি নববর্ষ উপলক্ষ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলেছে, কেউ যদি বৈধ হিসেবে সৌদি ছাড়তে চায় এবং ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে, তাহলে মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হবে। এই সুবিধা গ্রহণ করলে তারা বৈধ হিসেবে সৌদি ছাড়তে পারবেন। এটি শুরু হয়েছে গত ২৭ জুন থেকে। এদিন আরবি নতুন বছরের প্রথম মাস মুহররমের প্রথম দিন ছিল। সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এ সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুবিধাটি গ্রহণ করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট ফি এবং আইন অনুযায়ী জরিমান দিতে হবে।বিস্তারিত…
অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই দারুণ এক কীর্তি গড়লেন লুয়ান ড্রে প্রিটোরিয়াস। সাদা পোশাকে খেলতে নেমেই রঙিন শুরু এই প্রোটিয়া ব্যাটারের। দুর্দান্ত সেঞ্চুরিতে ৬১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর দিন ১১২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন প্রিটোরিয়াস। ১৯ বছর ৯৩ দিন বয়সে মাইলফলকটি ছুঁয়েছেন তিনি। তার চেয়ে কম বয়সে প্রোটিয়াদের হয়ে আর কেউই টেস্টে সেঞ্চুরি করতে পারেনি। তাই দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনিই। এতদিন রেকর্ডটি ছিল দেশটির কিংবদন্তি ব্যাটার গ্রায়েম পোলকের দখলে। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭বিস্তারিত…
