Sunday, June 29th, 2025
বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ
এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় বাহরাইনকে ৭-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বাংলাদেশ। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে সি গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মিয়ানমার আজ ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারায়। বাংলাদেশ একই ভেন্যুতে ৭-০ গোলে বাহরাইনকে হারায়। ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের উপর নির্ভর করছে আগামী বছর অস্ট্রেলিয়ায় সি গ্রুপ থেকে কোন দল যাবে। ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষকবিস্তারিত…
তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব
ঢালিউড নির্মাতা রায়হান রাফী পরিচালিত কিং খান শাকিবের ‘তাণ্ডব’ সিনেমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকেই ব্যবসা করে যাচ্ছে এ সিনেমাটি। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও সিনেমাপ্রেমী দর্শকরা ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন। এবারের ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকা এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মেগাস্টার শাকিব খান জানিয়েছেন ভিন্ন এক কথা। সিনেমা তাণ্ডবের সেটে গোপনে তাণ্ডব চালিয়ে শুটিং করেছিলেন বলে জানান এ কিং খান। আর এবারের ঈদে এ সিনেমাটির সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে শাকিব খানের। জানা গেছে, কিং খান অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছিলেন— এমনটিই জানানবিস্তারিত…
ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিলো সৌদি
হিজরি নববর্ষ উপলক্ষ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলেছে, কেউ যদি বৈধ হিসেবে সৌদি ছাড়তে চায় এবং ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে, তাহলে মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হবে। এই সুবিধা গ্রহণ করলে তারা বৈধ হিসেবে সৌদি ছাড়তে পারবেন। এটি শুরু হয়েছে গত ২৭ জুন থেকে। এদিন আরবি নতুন বছরের প্রথম মাস মুহররমের প্রথম দিন ছিল। সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এ সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুবিধাটি গ্রহণ করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট ফি এবং আইন অনুযায়ী জরিমান দিতে হবে।বিস্তারিত…
অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই দারুণ এক কীর্তি গড়লেন লুয়ান ড্রে প্রিটোরিয়াস। সাদা পোশাকে খেলতে নেমেই রঙিন শুরু এই প্রোটিয়া ব্যাটারের। দুর্দান্ত সেঞ্চুরিতে ৬১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর দিন ১১২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন প্রিটোরিয়াস। ১৯ বছর ৯৩ দিন বয়সে মাইলফলকটি ছুঁয়েছেন তিনি। তার চেয়ে কম বয়সে প্রোটিয়াদের হয়ে আর কেউই টেস্টে সেঞ্চুরি করতে পারেনি। তাই দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনিই। এতদিন রেকর্ডটি ছিল দেশটির কিংবদন্তি ব্যাটার গ্রায়েম পোলকের দখলে। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭বিস্তারিত…
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সৌদি আরবে গত এক সপ্তাহে ১৩ হাজার ৫৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ জুন) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ৭ হাজার ৯০৩ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় ৩ হাজার ৭৪৪ জন এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ১ হাজার ৮৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ান, ৩১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন। এসপিএ আরও জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩৪বিস্তারিত…
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয় : ইসলামী আন্দোলনের আমির
দেশের মানুষ পিআর (সংখ্যানুপাতিক) ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই। শনিবার (২৮ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ১৯৭২ সালের সংবিধান জনগণের বিশ্বাস ও আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী। এই সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। আজ দরকার রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। জুলাই অভ্যুত্থান শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল একটি রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন। তিনিবিস্তারিত…
