Quick News

 

যুদ্ধ শেষ, যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প

পারমাণব্কি চুক্তির বিষয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আগামী সপ্তাহে আলোচনা করবেন। এর মধ্য দিয়ে ইসরায়েল ও তেহরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে যে সংলাপ ব্যাহত হয়েছিল, তা আবার শুরু হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি তোমাদের একটা কথা বলি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা হয়তো একটা চুক্তিও সই করতে পারি।বিস্তারিত…


‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

দাঁড়িপাল্লা প্রতীকসহ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। ২০১৩ সালের ১ আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। এদিকে ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়,বিস্তারিত…


টিয়ার-৪ ক্লাউড প্ল্যাটফর্ম চালু করল এক্সেনটেক

দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্থানীয়ভাবে হোস্টকৃত টিয়ার-৪ ক্লাউড প্ল্যাটফর্ম চালু করল এক্সেনটেক পিএলসি। এক্সেনটেক ক্লাউড নামে প্ল্যাটফর্মটি চালু করেছে রবি আজিয়াটা পিএলসির এই সহযোগী প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৪ জুন) ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস মিটে এই ঘোষণা দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শিশ হায়দার চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ক্লাউডটির অবকাঠামো, সক্ষমতা ও জাতীয় গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এক্সেনটেক ক্লাউড বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে হোস্টকৃত এন্টারপ্রাইজ ক্লাউড, যা বৈশ্বিক মানের নির্ভরযোগ্যতা,বিস্তারিত…


কলম্বো টেস্ট : দুই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে দু’টি মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগার উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। দ্বিতীয় টেস্টের একাদশে থাকলেই বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন লিটন। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের। অভিষেক টেস্টের এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৮টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৪৪ রান করেন এই ডান-হাতি ব্যাটার। এরপর দেশের হয়ে সর্বমোট ৪৯ টেস্ট খেলেন লিটন। ৪টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ৩৪.২৯ গড়ে ২৮৮১ রান করেন তিনি।বিস্তারিত…


কমনওয়েলথে ৪ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ

২০২৬ সালে ব্রিটেনের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। সেই গেমসে দশটি ডিসিপ্লিনে খেলা হবে। এর মধ্যে মাত্র চার ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) বিওএ নির্বাহী কমিটির সভায় অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্সে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত এসেছে। ২০২৬ সালের ২৩ জুলাই থেকে ২ আগস্ট গ্লাসগোতে অনুষ্ঠিতব্য গেমসে উন্মুক্ত কোটায় চার ডিসিপ্লিনে ১৫ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। ভারত্তোলন কোয়ালিফাই করা সাপেক্ষে গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবেন ৫ জন। দক্ষিণ এশিয়ার বাইরে বড় আন্তর্জাতিক গেমসের মধ্যে একমাত্র কমনওয়েলথ গেমসেই বাংলাদেশের স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে। বিশেষ করে শ্যুটিংয়ে একাধিক পদক রয়েছে এই প্রতিযোগিতায়।বিস্তারিত…


ভারতের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলী

সুযোগ পেলে ভারতীয় দলের কোচ হতে চান দেশটির সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট প্রশাসক হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করা সৌরভ আবারও ফিরতে চান ভারতীয় দলের ডেরায়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, ভারতীয় দলের কোচ হতে আগ্রহী। তিনি বলেন, ‘অবসর নেওয়ার পর কিছু দায়িত্ব পালন করেছি। সিএবির সভাপতি হয়েছি। বিসিসিআই সভাপতি হয়েছি। তখন সময় পাইনি। জানি না ভবিষ্যতে কী হবে। আমার বয়স এখন ৫০। আমি কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।’ নিজে আগ্রহী হলেও এখনই ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে নন সৌরভ। তিনিবিস্তারিত…


স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই বিপ্লব নতুন সভ্যতা গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগানোর জন্য বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোববার (২২ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।


হোয়াটসঅ্যাপে আসছে ডেডিকেটেড এআই ফিচার

পৃথিবী জুড়ে যখন এআই ভিডিওর রমরমা তখন এগিয়ে এসেছে মেটার অধীন হোয়াটসঅ্যাপও। নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ব্যবহারকারীরা শিগগিরই একটি ডেডিকেটেড এআই ট্যাব পেতে চলেছেন। যা নতুন এআই চ্যাটবট তৈরিতে সহায়তা করবে। যদিও জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি মেটা এআইয়ের ব্যবহারকে আরও উন্নত করার চেষ্টা করেই চলেছে। ব্যবহারকারীর প্রদান করা কন্টেন্টের সঙ্গে এটিকে ইন্টারঅ্যাক্ট করতেও সাহায্য করবে। অনেকেই ইতিমধ্যে গ্রুক, জেমিনি এআই-য়ের সঙ্গে লাইভ স্ক্রিন ব্যবহার করে এবং এমনকি পেইড ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির মাধ্যমে এই কাজটি দেখেছি। মেটা এআইয়ের মাধ্যমে বিনামূল্যে এই ক্ষমতা প্রদান করছে হোয়াটসঅ্যাপ। আরবিস্তারিত…


ইসরায়েলের বিরুদ্ধে মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে : হেফাজত

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, ইসরাইল আজ শুধু একটি রাষ্ট্র নয়, বরং মানবতা ধ্বংসকারী এক দানব রূপে আবির্ভূত হয়েছে। এই অবৈধ রাষ্ট্রের আগ্রাসন এবং গণহত্যা বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। শনিবার (২১ জুন) হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান। এতে হেফাজতের নেতারা বলেন, মুসলিম বিশ্বকে এখন আর নীরব থাকলে চলবে না। ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এবিস্তারিত…


এনবিআরে ফের কলম বিরতির ঘোষণা

স্মার্টফোন একটানা সপ্তাহ বা মাসজুড়ে চালিয়ে রাখলেও অনেকেই একটি গুরুত্বপূর্ণ অভ্যাস এড়িয়ে যান, সেটি হচ্ছে রিস্টার্ট করা। অথচ বিশেষজ্ঞরা বলছেন, মাঝে মাঝে ফোন রিস্টার্ট করা শুধু ভালোই নয়, এটি ফোনের স্বাস্থ্য এবং পারফরম্যান্স বজায় রাখতে অত্যন্ত জরুরি। চলুন জেনে নিই, কেন মাঝেমধ্যে ফোন রিস্টার্ট করা দরকার এবং এতে কী কী উপকার মেলে। রিস্টার্ট কীভাবে কাজ করে? ফোন রিস্টার্ট মানে হলো ফোনকে সম্পূর্ণ বন্ধ করে আবার চালু করা। এতে ফোনের াম (অস্থায়ী মেমোরি) পরিষ্কার হয়, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ হয় এবং সিস্টেম নতুন করে কাজ শুরু করে—একটি ‘রিফ্রেশ’ অবস্থায়। ফোন ধীরগতিরবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!