Quick News

 

ধোনিকে ছাড়িয়ে সেরা হওয়ার দৌড়ে পান্ত

সেঞ্চুরি পাওয়ার জন্য একটু সতর্ক হতেই হয়। কিন্তু ঋশাভ পান্ত সেসবের ধার ধারলেন না মোটেই। ৯৯ রানের পরে শোয়েব বশিরকে ছক্কা মারতে বেরিয়ে এলেন। এক হাতে ছক্কা মারলেন। দুই হাত মাটিতে নামিয়ে শুন্যে দিলেন ডিগবাজি। ব্যাট হাতে ব্যর্থ আইপিএলের শেষ করেছিলেন একটা সেঞ্চুরি দিয়ে। এরপর সংস্করণ আর পোশাক বদলালেও পান্ত খেললেন আরও একটা দারুণ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ঋশাভ পান্ত থেমেছেন ১৩৪ রান করে। আর এই এক ইনিংস দিয়েই নিজেকে নিয়ে গেলেন অন্য এক চূড়ায়। টপকে গেলেন ভারতের সর্বকালের সেরা উইকেটরক্ষকের স্বীকৃতি পাওয়া মহেন্দ্র সিংবিস্তারিত…


‘বয়স্ক’ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে রেকর্ডবুকে ডু প্লেসি

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফেরিওয়ালায় পরিণত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি। বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। বয়সটা ৪১–এর দিকে ছুটলেও, পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেননি ডানহাতি এই ব্যাটার। টেক্সাস সুপার কিংসের হয়ে তিনি তৃতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সুপার কিংস নির্ধারিত ওভারে ৫ ‍উইকেটে ১৯৮ রান তোলে। ওপেনিং জুটিতে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ৯৭ রান করেন ডু প্লেসি। যদিও কিউই ব্যাটারের হাতে ঝড় দেখা যায়নি। ২৩ বলে সমান ২৩ রান করেন কনওয়ে।বিস্তারিত…


ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের প্রতিদিন ব্যয় ২০০ মিলিয়ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্য পশ্চিমা ও ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খরচের বড় অংশ ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালাতে, যা প্রতিনিয়ত ইরানের লাগাতার হামলা ঠেকাতে সংগ্রাম করছে। বিশ্লেষকরা জানিয়েছেন, শুধু প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতেই ইসরায়েলের প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। এদিকে, ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইতোমধ্যেই দখলকৃত ফিলিস্তিনি শহরগুলোয় দেখা যাচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র মারিভ বলছে, তেলআবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনেবিস্তারিত…


চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিড বাংলাদেশের

গল টেস্টে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিড পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৪৯৫ রানে অল আউট হওয়ার লঙ্কানরা থামে ৪৮৫ রানে। এরপর ১০ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে সফরকারীরা। শুরুতেই এনামুল হক বিজয় আউট ও মমিনুল হক আউট হলেও ওপেনার সাদমান ইসলামের ৭৬ ও নামজুল শান্তর ৫৬ রানের ইনিংসের সুবাদে চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৭৭ রান। ফলে লিড ১৮৭ রানের। নাইম হাসানের ফাইফার ও হাসান মাহমুদের ৩ উইকেটের সুবাদে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৪৮৫ রান করে অল আউট হয়বিস্তারিত…


স্মার্টফোন দীর্ঘদিন বন্ধ করে রাখলে কি নষ্ট হয়ে যায়?

অনেক সময় দেখা যায় আমরা পুরনো বা অতিরিক্ত স্মার্টফোন বন্ধ করে রেখে দেই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। কেউ হয়তো বিদেশে যাওয়ার সময় ফোন রেখে যান, কেউ আবার বিক্রি করবেন ভেবে রেখে দেন। প্রশ্ন হলো স্মার্টফোন যদি দীর্ঘদিন বন্ধ করে রাখা হয়, তাহলে সেটি কি নষ্ট হয়ে যায়? উত্তর এককথায়—হ্যা, আশঙ্কা। তবে পুরোপুরি নষ্ট না হলেও কিছু নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। নিচে জানানো হলো কোন কোন সমস্যা হতে পারে এবং কীভাবে এড়ানো সম্ভব। ১. ব্যাটারির স্থায়ী ক্ষতি হতে পারে স্মার্টফোন বন্ধ থাকলেও এর ব্যাটারি আস্তে আস্তে ডিসচার্জবিস্তারিত…


প্রায় সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কমিশনের সঙ্গে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলাকালে সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বিদ্যমান রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটিকে পরিবর্তন করে নতুন পদ্ধতি প্রণয়নের বিষয়ে তাদের মত প্রদান করেছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার চতুর্থ দিন শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি একথা বলেন। আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আলোচনার ফলে প্রায় সকল রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তন বিষয়ে একমত হয়েছে। তারা বলেছেন যে বিদ্যমান ৪৮(১) অনুচ্ছেদ এর পরিবর্তন করতে হবে। তবে পরিবর্তিত ও সংশোধিত ব্যবস্থাবিস্তারিত…


যশোরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে আরও একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তথ্য নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন। ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনিজনিত সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরাবিস্তারিত…


সাতক্ষীরায় এডভোকেসি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরায় দুর্যোগকালিন সময়ে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় উপজেলা ডিজিটাল কর্ণারে এডভোকেসি সভায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা অফিসার মো. শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামবিস্তারিত…


নামাজে একাগ্রতা আনার ৬ কার্যকর উপায়

নামাজ ইসলামে সর্বোত্তম ইবাদত। তাই এতে সর্বোচ্চ মনোযোগ ও বিনয় ধরে রাখার চেষ্টা থাকা উচিত। যদিও অনেক সময় শয়তানের কুমন্ত্রণায় কিংবা নানা দুনিয়াবি চিন্তায় মন বিভ্রান্ত হয়। হাদিসে এসেছে, শয়তান নামাজির মনে বলে, ‘এটা স্মরণ করো, ওটা স্মরণ করো’—এমনকি সে এমন অবস্থায় পোঁছে যায় যে কয় রাকাত নামাজ আদায় করেছে, তা মনে রাখতে পারে না (বুখারি: ৬০৮)। তাই নামাজে একাগ্রতা রক্ষা করতে কিছু বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। নিচে এ সম্পর্কিত ছয়টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। ১. নবীজির নির্দেশনা স্মরণে রাখা রাসুলুল্লাহ (স.) বলেন, ‘এমনভাবে আল্লাহর ইবাদত করো, যেন তুমিবিস্তারিত…


মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান-জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা ঘাঁটিগুলো থেকে বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ জুন) মার্কিন সামরিক বাহিনীর দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি এটা করতে পারি। আমি এটা নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!