Quick News

 

ইনফিনিক্স নোট ৫০ মডেলের দাম কমল

ক্রেতাদের কথা চিন্তা করে ইনফিনিক্স তাদের জনপ্রিয় স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম কমিয়েছে। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির আগের দাম ছিল ২৭ হাজার ৯৯৯ টাকা, যা বর্তমানে দুই হাজার টাকা কমে পাওয়া যাবে ২৫ হাজার ৯৯৯ টাকায়। দেশের স্মার্টফোন বাজারে এই দামের পরিবর্তন ইনফিনিক্সকে মিড বাজেট ক্রেতাদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলবে বলে মনে করা হচ্ছে। প্রিমিয়াম ফিচারের দিক থেকে এই দামের মধ্যে ইনফিনিক্স নোট ৫০ ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর—যা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতেবিস্তারিত…


লড়াই চলবে, মাথা নত করবে না ইরান: জাতির উদ্দেশে খামেনি

ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের পাশাপাশি চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও ইরান দৃঢ়ভাবে দাঁড়াবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ‘ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ, ইরানিরা আত্মসমর্পণকারী নয়।’ বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান, খামেনি নিজে নন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এমন প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন,বিস্তারিত…


হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : ইরান

ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে তেহরান ‘কঠোর জবাব’ দেবে বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। আলি বাহরেইনি বলেছেন, ‘‘আমরা ইসরায়েলের কার্যক্রমের প্রতি যুক্তরাষ্ট্রকে সহানুভূতিশীল কিংবা জড়িত বলে মনে করছি।’’ তিনি বলেন, ‘‘আমরা ইসরায়েলকে যেভাবে জবাব দিচ্ছি, ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকেও দেব। আমি বিশ্বাস করি, আমাদের সামরিক বাহিনী উপযুক্ত, সমানুপাতিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। আমরা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মাত্রা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি…। যখনই প্রয়োজন হবে, আমরা প্রতিক্রিয়া দেখাব।’’ বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে,বিস্তারিত…


ঢাকায় ফের শুরু অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম

বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ হলো। এখন থেকে ঢাকায় বসেই অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসার আবেদন জমা দেওয়া যাবে। ফলে ভিসা কার্যক্রমের জন্য বাংলাদেশিদের আর ভারতে যাওয়ার প্রয়োজন হবে না। মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই তথ্য জানান। ঢাকায় ভিসা কার্যক্রম শুরু করায় প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান। এ সময় হাইকমিশনার সুসান রাইল অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। ড. ইউনূস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতেবিস্তারিত…


গর্ভবতী নারীরা যে দোয়া পড়বেন

নবী জাকারিয়া আ. আল্লাহ তায়ালার কাছে সন্তান লাভের জন্য একটি দোয়া করেছিলেন। দোয়াটি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৩৮ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। তিনি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক ও সৎ সন্তান কামনা করেছিলেন। গর্ভাবস্থায় নিজের এবং নিজের গর্ভের সন্তানের নিরাপত্তা ও সুস্থতার জন্য এই দোয়াটি পড়া যেতে পারে। দোয়াটি হলো— رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ উচ্চারণ : রাব্বি হাবলী মিল্লাদুনকা যুররিইইয়াতান তাইয়িবা,ইন্নাকা ছামী‘উদ্দু‘আ। ‘হে আমর রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী’। (সুরা আল ইমরান, আয়াতবিস্তারিত…


বুদ্ধিমান ব্যক্তিরা যেসব বিষয় নিয়ে তর্ক করে না

উচ্চ আইকিউ থাকার পাশাপাশি উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্স (EQ) থাকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান ব্যক্তিরা এটি ভালোভাবে বোঝে। তারা জানে যে প্রতিটি মতবিরোধে সময় দেওয়া জরুরি নয়, প্রতিটি তর্কে জেতারও অর্থ নেই। সবকিছুতে নিজের মতামত দিতে গেলে অনেকটা সময়ই নষ্ট হবে। কোনো কোনো বিষয় প্রমাণ করার জন্য তর্ক করার প্রয়োজন পড়ে না। বুদ্ধিমানেরা জানে যে কোন বিষয়ে তর্ক করতে হবে আর কোন বিষয়ে তর্ক করার প্রয়োজন নেই। চলুন জেনে নেওয়া যাক বুদ্ধিমান মানুষেরা কোন বিষয়গুলো নিয়ে কখনো তর্ক করে না- অন্যদের বিশ্বাস পরিবর্তন করার চেষ্টা- ধর্ম, রাজনীতি, বা ব্যক্তিগত মূল্যবোধ যাই হোকবিস্তারিত…


অনলাইনে জুয়া কাণ্ডে অভিযুক্ত সোনু-উর্বর্শী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলকে ঘিরে বিতর্কের অন্ত নেই। এবার নতুন করে আলোচনায় অবৈধ বেটিং অ্যাপে প্রচার করে। ভারতীয় অর্থনৈতিক গয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। অভিনেত্রী ছাড়াও ব্যাটিং অ্যাপ প্রচারের অভিযোগ ফেঁসে যাচ্ছে বলিউড অভিনেতা সোনু সুদ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যাটিং অ্যাপ প্রচারের অভিযোগে ইতোমধ্যে উর্বশী-সোনুকে নোটিশ পাঠানো হয়েছে। উপযুক্ত যুক্তি উপস্থাপনা করতে না পারলে বলিউড তারকাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন গয়েন্দা সংস্থা। তবে অভিযোগের বিষয়ে সোনু-উর্বশীর টিমের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চ মাসে ব্যাটিং অ্যাপের প্রচারেরবিস্তারিত…


ইরান-ইসরায়েল সংঘাতের প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। একই সঙ্গে চলমান এই সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। কানাডায় বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর বৈঠক শেষ হওয়ার একদিন আগেই আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প। তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‌‌যুক্তরাষ্ট্র একটি সত্যিকার সমাপ্তি চায়। যুদ্ধবিরতি নয়। একটি সমাপ্তি।বিস্তারিত…


ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি, ওয়াশুক, পানজগুর, কেচ ও গোওয়াদার জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। চাঘি জেলার সীমান্ত চৌকির কর্মকর্তা আত্তা উল মুনিম বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে। তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনও নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানিবিস্তারিত…


ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যথাসম্ভব তরুণ প্রজন্মকে ভোটার তালিকায় যুক্ত করার চেষ্টা করা হবে। সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ হলে দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, তরুণ জেনারেশনকে ভোটাধিকারের সুযোগ দেওয়ার কথা ভাবছি। তফসিল ঘোষণার সময় ভোটার তালিকা রেডি থাকতে হবে। এজন্য আইনে কিছুটা পরিবর্তন আনার কথা ভাবছি। যথাসম্ভব চেষ্টা করবো তরুণ প্রজন্মকে যাতে যুক্ত করা যায়। তফসিল ঘোষণার সময় তরুণদের ভোটারযোগ্য হতে হবে।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!