Quick News
নতুন কোচ পেল ইতালি
ইতালির বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার জেনারো গাত্তুসোকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সদ্য বরখাস্ত হওয়া লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হচ্ছেন গাত্তুসো। শনিবার এমনটাই নিশ্চিত করেছেন ইতালিয়ান ফেডারেশনের ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন। ইতালির অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বুফন বলেন, “আমরা কাজ শেষ করে ফেলেছি, এখন শুধু চূড়ান্ত কিছু বিষয়ের অপেক্ষা। প্রেসিডেন্ট এবং পুরো ফেডারেশন ব্যস্ত কিছু দিন পার করেছে। তবে আমি মনে করি, আমরা সেরা সিদ্ধান্তটাই নিয়েছি।” মাত্র দুই বছরেরও কম সময় দায়িত্বে ছিলেন স্পালেত্তি। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারারবিস্তারিত…
৫টি ভাষায় সম্প্রচার হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। আগামী ২০ জুন হেডিংলিতে হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। সবমিলিয়ে পাঁচটি ভাষায় সম্প্রচার করা হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ম্যাচগুলো সম্প্রচার করা হবে। ইংরেজি ধারাভাষ্য প্যানেলে রাখা হয়েছে ৯ জনকে। ভারতের ৬ জনের পাশাপাশি ইংল্যান্ডের আছেন সাবেক তিন ক্রিকেটার। নাসের হুসেইনের সঙ্গে ইংরেজি ধারাভাষ্যে দেখা যাবে মাইকেল আথারটন ও স্টুয়ার্ট ব্রডকে। আর ভারতের রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, নভোজৎবিস্তারিত…
মহররমের আগে যেসব প্রস্তুতি নেওয়া উচিত
হজের মাস শেষ হতে চলেছে। ক’দিন পরই শুরু হবে হিজরি সনের প্রথম মাস মহররম, যে মাসকে কোরআন ও হাদিসে ‘আল্লাহর মাস’ বলে আখ্যায়িত করা হয়েছে। এটি আত্মশুদ্ধি, ইবাদত, রোজা, তাওবা এবং ইতিহাসচেতনার এক গুরুত্বপূর্ণ সময়। এই বরকতময় মাসে প্রবেশের আগে একজন মুমিনের উচিত কিছু প্রস্তুতি গ্রহণ করা—যা তাকে পাপ থেকে বিরত রেখে সওয়াব অর্জনের দিকে এগিয়ে নেবে। মহররমের আগে ৮টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি- ১. নিয়ত ও অন্তরের পরিশুদ্ধি মহররম মাসে ইবাদতের ফজিলত অনেক বেশি। তাই এই মাসে প্রবেশের আগে নিয়ত করুন বেশি বেশি রোজা রাখবেন, গুনাহ থেকে ফিরে আসবেন, বিগত বছরেরবিস্তারিত…
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরছেন শরিফুল
মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর সবশেষ পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খুইয়েছে টাইগাররা। এবার বাংলাদেশ দল মাস খানেকের সফরে গেছে শ্রীলঙ্কায়। লঙ্কা সফরে শুরুতে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ঘোষিত টেস্ট দলে অবশ্য নেই পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে পেশীর চোটে পড়েছিলেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের আগে ফিট হয়ে যাবেন টাইগার এই পেসার এমনটাই জানা গেছে। বর্তমানে রিহ্যাভ চালিয়ে যাচ্ছেন শরিফুল। বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে বর্তমানে ভালো আছেন শরিফুল। আসন্ন সিরিজ দিয়ে মাঠেরবিস্তারিত…
কর্মীদের ৩ বেলা ফ্রি খেতে দেয় ফেসবুক
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক (Meta Platforms Inc.) শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং কর্মীদের সুযোগ-সুবিধার দিক থেকেও বিশ্বজুড়ে পরিচিত। ফেসবুক অফিসের কর্মীদের জন্য রয়েছে এমন সব সুবিধা, যা অনেকের কাছে স্বপ্নের মতোই শোনাতে পারে। এর মধ্যে অন্যতম হলো—তিন বেলা ফ্রি খাওয়ার ব্যবস্থা। সকালে অফিসে ঢুকেই ব্রেকফাস্ট ফেসবুকের বিভিন্ন অফিসে কর্মীরা সকালে অফিসে এসে বিনামূল্যে স্বাস্থ্যকর ও সুস্বাদু ব্রেকফাস্ট পান। এতে থাকে নানা ধরনের কফি, ফল, সিরিয়াল, জুস, এবং প্রোটিনসমৃদ্ধ খাবার। এতে কর্মীরা দিন শুরু করেন এনার্জি নিয়ে, আলাদা করে সময় ও খরচও বাঁচে। দুপুরের জমজমাট লাঞ্চ দুপুরবেলায়বিস্তারিত…
বোয়িং ৭৮৭ মডেলের সব উড়োজাহাজ পরীক্ষার নির্দেশ
ভারতের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় প্রায় ২৭৯ জনের প্রাণহানির পর বোয়িং ৭৮৭ মডেলের সব উড়োজাহাজের খুঁটিনাটি পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে সরকার। দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শুক্রবার (১৩ জুন) এয়ার ইনডিয়াকে ‘জিইএনএক্স’ ইঞ্জিনওয়ালা বোয়িং ৭৮৭-৮/৯ উড়োজাহাজ পরিচালনা সংক্রান্ত বাড়তি পরীক্ষা-নিরীক্ষার বিষয়গুলো যাচাই করে দেখতে বলেছে। উড়োজাহাজের নির্দিষ্ট উড্ডয়ন সীমা মূল্যায়ন, ইলেকট্রনিক ইঞ্জিন নিয়ন্ত্রণ এবং ইঞ্জিন জ্বালানি সংক্রান্ত পরীক্ষাগুলো করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৪ জুন) দিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেন, বোয়িংয়ের ৭৮৭ উড়োজাহাজগুলোতে নজরদারি বাড়াতে আমরা নির্দেশ দিয়েছি। ভারতের বহরে বোয়িং ৭৮৭ মডেলের মোটবিস্তারিত…
আপনার ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ
খতিয়ে না দেখে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করা উচিৎ নয়। না বুঝে যদি এমন কোনো অ্যাপ আপনি ইনস্টল করে থাকেন, তবে বিপদে পড়তে পারেন যে কোনো সময়। এসব অ্যাপ আপনার মোবাইল ফোনে গোপনে নজরদারি চালায়। এ ধরনের প্রতারণার অ্যাপ দিন দিন বেড়েই চলছে। তাই গুগল প্লে স্টোর হোক বা অ্যাপেল অ্যাপ স্টোর হোক যেখান থেকেই অ্যাপ ইনস্টল করে থাকেন না কেন আপনি, ইনস্টল করার আগে জেনে নিন কোন অ্যাপগুলো নজরদারি চালিয়ে আপনাকে যে কোনো সময় ফেলে দিতে পারে বিপদে। ফোনে তো কত ধরনের অ্যাপ থাকে! নিত্যনতুন অ্যাপ ইনস্টলের বাতিকও থাকেবিস্তারিত…
শাকিবকে নিয়ে কিছু বলতেই ভয় হয় : অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে আলোচনার শেষ নেই। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিজীবনও নিয়মিতই জায়গা করে নেয় খবরের শিরোনামে। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীকে ঘিরে নানা ঘটনার প্রতিক্রিয়া পড়ে সরাসরি শাকিবের জীবনে। এইতো, কয়েকদিন আগেও অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানকে দেখতে পাওয়ায় প্রতিক্রিয়া জানান শাকিবের আরেক প্রাক্তন চিত্রনায়িকা শবনম বুবলী। এ নিয়ে পরে পাল্টা প্রতিক্রিয়াও জানান অপু বিশ্বাস; অতঃপর চলতে থাকে তাদের কাদা ছোঁড়াছুড়ি। এমন আবহে এবার অপু বিশ্বাসের একটি ভিডিও আলোচনায়। যেখানে এই চিত্রনায়িকা বলেছেন, শাকিবকে নিয়ে কোনোবিস্তারিত…
৫৮ রানের ইনিংসে একাধিক বিশ্ব রেকর্ড গড়লেন স্টার্ক
আগের দিনের ৮ উইকেটে ১৪৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। অনেকেই হয়তো ভেবেছিলেন, এখান থেকে খুব বেশি দূরে যেতে পারবে না অস্ট্রেলিয়া। কারণ লর্ডসে রীতিমতো আগুন ঝরাচ্ছেন পেসাররা! তবে গতকাল ১৬ রানে অপরাজিত থাকা মিচেল স্টার্ক আজ ব্যাট হাতে রূপকথার এক গল্প লিখলেন! টেস্টে এর আগেও ১০ বার ফিফটি করেছেন স্টার্ক। তবে আজকের ইনিংসটা একটু আলাদাই। কারণ যে পরিস্থিতি দাঁড়িয়ে তিনি ব্যাটিং করেছেন সেখানে এখজন স্বীকৃত ব্যাটারের জন্যও কাজটা কঠিন হতো। আজ সকালেই ফিরেছেন নাথান লায়ন। তিনি ২ রান করে যখন সাজঘরের পথ ধরেছেন তখন স্কোরবোর্ডে অজিদেরবিস্তারিত…
ড্রোন বিধ্বংসী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল রাশিয়া
ড্রোন হামলা ঠেকাতে নতুন লেজার-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শিগগিরই দেশটির বৃহত্তর বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এটি অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করছে মস্কো। রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজ্য কর্পোরেশন (রোস্টেক) এবং রোসাটমের প্রতিনিধিদের সঙ্গে অ্যান্টি-ড্রোন লেজার প্রতিরক্ষা ব্যবস্থার এই পরীক্ষা প্রত্যক্ষ করেছেন জ্যেষ্ঠ উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষার প্রাথমিক লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের ড্রোনের বিরুদ্ধে বিভিন্ন আবহাওয়া ও পরিস্থিতিতে সর্বশেষ লেজার সিস্টেমের কার্যকারিতার একটি বিস্তৃত মূল্যায়ন পরিচালনা করা। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন লেজার-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনেরবিস্তারিত…
