Quick News
বরিশালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ১২৪
বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১২৪ জন। বিভাগের সাত মৃতের পাঁচজনই বরগুনার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বিভাগে মোট আক্রান্ত ২,৪৮৬ জন। বরগুনায়ই আক্রান্ত ১,৫৫২ জন—যা মোটের ৬০ শতাংশের বেশি। বর্তমানে বিভাগে ৩২৪ জন চিকিৎসাধীন, এর মধ্যে ১৯৩ জন বরগুনায়। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট। ৫৪ পদের বিপরীতে কর্মরত ১৮ জন। রোগীর চাপে চিকিৎসা সেবা ব্যাহত। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ২ চিকিৎসক পদায়ন করা হয়েছে, আরও দুজন আসছেন। স্বাস্থ্য বিভাগের জরুরি সভায় জানানো হয়,বিস্তারিত…
ঘরের ভেতরে কীভাবে গড়ে তুলবেন ভাইরাস-বিরোধী সুরক্ষা বলয়?
করোনা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আর তাই সচেতন হওয়ার সময় হয়েছে। ইতোমধ্যে করোনার নতুন উপধরনে আক্রান্ত হচ্ছেন অনেকেই। করোনা প্রতিরোধে ঘর-বাড়ি সুরক্ষিত রাখা জরুরি। ঘরের ভেতর কীভাবে ভাইরাস-বিরোধী সুরক্ষা বলয় গড়ে তুলবেন, চলুন জেনে নিই- ১। বাড়িতে সংরক্ষণ করুন থার্মোমিটার, মাস্ক, জীবাণুনাশক এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। স্বাস্থ্য সমস্যা দেখা দিলে দ্রুত তা পরীক্ষা করতে পারবেন তাহলে। ২। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করুন। প্রতি সকালে আর সন্ধ্যায় তাপমাত্রা পর্যবেক্ষণ করুন। ৩। বাড়িতে পর্যাপ্ত বায়ুচলাচলের জন্য জানালা সবসময় খুলে রাখুন। সবসময় সম্ভব না হলেও অন্তত ২০-৩০ মিনিটের জন্য দিনে ২-৩ বারবিস্তারিত…
যশোরে নারী শরীরে করোনা নতুন ভেরিয়েন্ট শনাক্ত
যশোর প্রতিনিধি :: যশোরে এক নারী (৪৫) শরীরের করোনা (কোভিড-ওমিক্রন এক্সইবি’র) নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইবনে সিনা হাসপাতালের ল্যাবে ‘র্যাপিট এন্টিজেন্ট’পরীক্ষার এ ভাইরাস ধরা পড়ে। পরে স্বজনরা সন্ধ্যায় নারীকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করেন। তথ্য নিশ্চিত করেছেন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত। হাসপাতালা সূত্রে জানা গেছে, শহরের ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে ‘র্যাপিট এন্টিজেন্ট’ পরীক্ষায় ঐ নারীর শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। স্বজনরা যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করে সন্ধ্যারবিস্তারিত…
সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং এ নিয়ে সংঘাত শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে ষষ্ঠবারের মতো আলোচনা হবে। এর আগেই এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন তিনি। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানি মন্ত্রী বলেন, “যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে অন্যপক্ষের (যুক্তরাষ্ট্র) কিছু কর্মকর্তা সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি কোনো সংঘাত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়… তাহলে আমাদের সীমায় থাকাবিস্তারিত…
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ক্যারিবীয়দের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার কেমার রোচের। আসন্ন টেস্ট সিরিজের দলে ব্যাটিং শক্তি বাড়াতে ফিরেছেন শাই হোপ ও জন ক্যাম্পবেল। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ব্র্যান্ডন কিং ও কেভলন অ্যান্ডারসন। পেস আক্রমণে নতুন মুখ হিসেবে এসেছেন বার্বাডোজের জোহান লেইন। এছাড়া আগের স্কোয়াড থেকেই ধরে রাখা হয়েছে আন্দারসন ফিলিপকে। এই সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হবে জ্যামাইকায়। এটি উভয় দলের জন্য নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) সাইকেলের সূচনা। একইসঙ্গেবিস্তারিত…
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট রাজনীতিতে আজীবন নিষিদ্ধ
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডে কির্শনারের বিরুদ্ধে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড ও আজীবন জনসেবামূলক পদে নিষেধাজ্ঞার রায় বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের এই ঐতিহাসিক রায় দেশটির রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল-জাজিরা। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকা এই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রথমে ফার্স্ট লেডি ও পরে প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় নির্মাণ প্রকল্পের কাজ তার ঘনিষ্ঠ বন্ধু, দণ্ডিত ব্যবসায়ী লাজারো বায়েজের মালিকানাধীন কোম্পানিগুলোর হাতে তুলে দেন এবং এতে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়। সুপ্রিম কোর্টেরবিস্তারিত…
ঢাকা দক্ষিণ সিটিতে ১ লাখ ৬৬ হাজার পশু কোরবানি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিন দিনে মোট এক লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। এই সময়ে ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি। সোমবার (৯ জুন) রাজধানীর ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শাহজাহান মিয়া বলেন, ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য অপসারণে আমরা একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করেছি। ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে এটি বাস্তবায়ন করা হয়। তিনি বলেন,বিস্তারিত…
হোয়াটসঅ্যাপেও আসছে শেয়ার অপশন
হোয়াটসঅ্যাপেও এখন অনেকে নানা বিষয়ে স্ট্যাটাস দেন। কিন্তু সেই সব স্ট্যাটাস পছন্দ হলেও শেয়ার করার উপায় নেই। তবে এবার এ সমস্যার সমাধান আসতে যাচ্ছে। ধরুন, আপনি একটি ছবি, ভিডিও বা গান স্ট্যাটাস দিয়েছেন। এতদিন আপনার কন্টাক্ট লিস্টে থাকা সবাই শুধু তা দেখতে পেত। সম্প্রতি এসেছে রিঅ্যাক্ট ফিচার। সে কারণে এখন সেই স্ট্যাটাসে রিঅ্যাক্ট করা যাচ্ছে। আর এবার আসছে শেয়ার ফিচার। অর্থাৎ এবার আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন অন্যরা। একইভাবে অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও শেয়ার করতে পারবেন। এর জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার সময় ‘অ্যালাউ শেয়ারিং’ অপশনটি অন করে দিতে হবে।বিস্তারিত…
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে জাহিদ হাসান
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠাণ্ডাজনিত অসুখে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত শুক্রবার (৬ জুন) ঈদের আগের দিন হঠাৎ করে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। অভিনেতার স্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘উনার (জাহিদ) তো একটু ঠাণ্ডাজনিত, অর্থাৎ নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে। এখন ভালো আছে, সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।’ জাহিদ হাসানের কাছে ক্ষমা চাইলেন মাহফুজ আহমেদ হাসপাতালে জাহিদবিস্তারিত…
অধিনায়কত্ব চলে যাচ্ছে শান মাসুদ-রিজওয়ানদের
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিলেন সালমান আলী আগা। তবে সবশেষ সিরিজে বাংলাদেশকে হারিয়ে পাল্টে যায় সালমানের ভাগ্য। পিসিবি সভাপতি মহসিন নাকভি এবং নির্বাচকদের মন জয় করে নিয়েছেন তিনি। যার ফলে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক হতে যাচ্ছেন সালমান। এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে জিও নিউজ। পিএসএল শেষে বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে সবার মন জিতে নিয়েছেন সালমান। যার ফল হিসেবেই টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে এবং টেস্ট দলেরও অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ‘নতুন প্রধান কোচ মাইক হেসন, নির্বাচক কমিটিবিস্তারিত…
