সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং এ নিয়ে সংঘাত শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে ষষ্ঠবারের মতো আলোচনা হবে। এর আগেই এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন তিনি।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানি মন্ত্রী বলেন, “যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে অন্যপক্ষের (যুক্তরাষ্ট্র) কিছু কর্মকর্তা সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি কোনো সংঘাত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়… তাহলে আমাদের সীমায় থাকা সব মার্কিন ঘাঁটিতে সাহসিকতার সঙ্গে হামলা চালানো হবে।“

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি পারমাণবিক চুক্তি না করে তাহলে তিনি দেশটিতে বোমাবর্ষণের নির্দেশ দেবেন।

ট্রাম্প আজ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মনে হচ্ছে ইরানের সঙ্গে চুক্তি হবে না। তিনি দাবি করেন, ইরান চুক্তির জন্য আগে আগ্রহ দেখালেও এখন তারা কঠোর হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী যে আলোচনা হবে সেখানে ইরান চুক্তির একটি প্রস্তাব হস্তান্তর করবে। এর আগে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল। প্রতিক্রিয়ায় ইরান বলেছিল, এটি তাদের পক্ষে মানা সম্ভব নয়।

এদিকে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে ইরানকে তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না। অপরদিকে ইরান বলেছে এ ব্যাপারে তারা কোনো ছাড় দিতে পারবে না।

সূত্র: রয়টার্স

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!