Quick News
ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে পাঁচ যাত্রীর মৃত্যু
ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় মতো অফিস ধরতে অনেকে এ সময় লোকাল ট্রেনে ঝুলে যান। সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে মুম্বাইয়ের দীভা এবং কোপার স্টেশনের মাঝে। ওই সময় যাত্রী বোঝাই দুটি লোকাল ট্রেন একটি অপরটির পাশ দিয়ে দ্রুত বেগে ছুটে যায়। ঠিক তখনই ঝুলন্ত অবস্থায় থাকা কয়েকজন পড়ে যান। বার্তাসংস্থা পিটিআইকে রেলওয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা মনে করছেন দুটি ট্রেন যখন পাশাপাশি যাচ্ছিল তখন হয়ত একটি ট্রেনের ঝুলে থাকা যাত্রীদের ব্যাগ অথবা শরীরের সঙ্গে অন্যবিস্তারিত…
সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে খুবই আন্তরিক। এই খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি টেকসই শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২৫’ উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এই উপলক্ষে আমি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর সকল অংশীজনবিস্তারিত…
এবার চোট নয়, করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে নেইমার
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার ফের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস। ক্লাব জানিয়েছে, তিনি বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। সান্তোসের পক্ষ থেকে জানানো হয়, “বৃহস্পতিবার (৫ জুন) থেকে ভাইরাল উপসর্গ দেখা দিলে নেইমার জুনিয়রের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সান্তোস এফসির মেডিকেল টিমের মূল্যায়নের পর তার কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হয়েছে।” ক্লাব আরও জানায়, “উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই নেইমার দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত আছেন। তিনি বর্তমানে বাড়িতেই বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন।” ৩৩ বছর বয়সী নেইমার চলতি বছরেরবিস্তারিত…
শো বাড়ল ‘তাণ্ডব’-এর
এবারের ঈদে মুক্তি প্রাপ্ত ছবিগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব-সাবিলা জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। এরইমধ্যে জানা গেছে আজ স্টার সিনেপ্লেক্সে সিনেমার শো বাড়ছে। বিষয়টি জানিয়েছেন ছবির সংশ্লিষ্টরা। আজ রোববার (৮ জুন) সামাজিক মাধ্যমে ছবির পরিচালক রায়হান রাফী এক পোস্টে স্টার সিনেপ্লেক্সে শো বাড়ার বিষয়টি জানিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দর্শক চাহিদায় একদিন না যেতেই আজকে থেকে স্টার সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’-এর ২৮টা শো থেকে বাড়িয়ে ৪৫ টা শো চলবে। ‘তাণ্ডব’ ছবির শো বাড়ার সুখবর দিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনিবিস্তারিত…
কলম্বিয়ায় রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প
কলম্বিয়ার রাজধানী বোগোতাতে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৮ জুন) ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো শহরটি। বার্তসংস্থা এএফপির প্রতিবেদক জানিয়েছেন, ভূমিকম্পের সময় রাজধানীর ভবনগুলো কাঁপতে থাকে। ওই সময় শহরজুড়ে সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসএ) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৩। তবে জর্মানির ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৫। আর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। সূত্র: আলজাজিরা
৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে সৌদির ওমরাহ-ওয়ার্ক ভিসা
বাংলাদেশসহ ১৪টি দেশের আবেদনকারীদের ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদানে সাময়িক স্থগিতাদেশ সৌদি আরব। পারিবারিক ভিসা প্রদানেও জারি করা হয়েছে বিধিনিষেধ। গত ৩১ মে থেকে কার্যকর হওয়া এই আদেশ বলবৎ থাকবে ৩০ জুন পর্যন্ত। বাংলাদেশ ব্যতীত স্থগিতাদেশের আওয়তায় পড়া বাকি ১৩টি দেশ হলো পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো। সেই সঙ্গে পারিবারিক ভিসা প্রদানের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে। ওয়ার্ক ভিসার মতো এসব আদেশও এই ১৪টি দেশের ওপর ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়াবিস্তারিত…
ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু
ভারতে আবারো হু হু করে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ছয়জনের। রোববার (৮ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দ্যা হিন্দুস্তান টাইমসের। তারা বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ সুস্থ আছেন এবং বাড়িতেই তাদের চিকিৎসা দেওয়াবিস্তারিত…
ঈদ রেসিপি: খাসির মাংসের বিরিয়ানি
ঈদের দুপুরে বা রাতে একটু ভারী খাবার রান্না হয়। প্লেইন পোলাও মাংস না করে খাসি কিংবা গরুর মাংস দিয়ে তৈরি করতে পারেন চমৎকার স্বাদের বিরিয়ানি। উপকরণ : পোলাও বা বাসমতি চাল আধা কেজি, দারুচিনি আস্ত ২ টি , এলাচ ৪ টি, তেজপাতা ২ টি, লবঙ্গ ৪ টি, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি এক কাপের চতুর্থাংশ, ঘি বা তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬ থেকে ৭ টি, লবণ স্বাদমতো মাংসের কোরমা তৈরিতে যা যা প্রয়োজন : খাসি বা গরুর মাংস ১ কেজি, ঘি বা তেল এক কাপের চতুর্থাংশবিস্তারিত…
হামজাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর দলটা কেমন শক্তশালী
ফুটবলে তাদের ডাক নাম ‘লায়ন্স’। এটাই সিঙ্গাপুরে জাতীয় প্রতীক। বাংলাদেশ ফুটবল দলের অবশ্য এখন পর্যন্ত সেভাবে কোনো ডাক নাম নেই। ‘টাইগার্স’ নামটি ক্রিকেটের দখলে। তবে হামজা, ফাহমিদুল, শমিতদের আগমনে দলটি এখন বাঘের চেহারা নিতে যাচ্ছে। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে এই সিঙ্গাপুরের বিপক্ষেই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিং বলে প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে এগিয়ে। সিঙ্গাপুর যেখানে ১৬১, বাংলাদেশ সেখানে ১৮৩। কিন্তু এই র্যাঙ্কিং কি সব? সাম্প্রতিক হাওয়া বলছে দক্ষিণ–পূর্ব এশিয়ার এই প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশ একেবারে পিছিয়ে নেই। সর্বশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জিতেছে তিনটিতে, ড্র একটি, হার একটি। সেখানেবিস্তারিত…
ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধ, নিজের রাজনৈতিক দল গড়ছেন ইলন মাস্ক!
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণের মধ্যেই এবার নিজস্ব রাজনৈতিক দল গঠনের আভাস দিলেন টেসলা সিইও। শুক্রবার নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন মাস্ক। দলের নাম ‘দ্য আমেরিকা পার্টি’। তবে এর আগের দিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত যাচাই করতে একটি ভোটের আয়োজন করেন তিনি। সেখানে মাস্ক জানতে চান—যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন জরুরি কি না। ভোটে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ তাতে সম্মতি জানান। এর পরই মাস্ক পোস্ট করেন, “জনতা রায় দিয়েছে। নতুন একটি পার্টির প্রয়োজন আছে যা ৮০ শতাংশবিস্তারিত…
