কলম্বিয়ায় রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প
কলম্বিয়ার রাজধানী বোগোতাতে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৮ জুন) ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো শহরটি।
বার্তসংস্থা এএফপির প্রতিবেদক জানিয়েছেন, ভূমিকম্পের সময় রাজধানীর ভবনগুলো কাঁপতে থাকে। ওই সময় শহরজুড়ে সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসএ) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৩। তবে জর্মানির ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৫। আর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
সূত্র: আলজাজিরা
সম্পর্কিত সংবাদ
কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজনবিস্তারিত…
মহানবীকে নিয়ে কটূক্তি করায় ইরানে তরুণীর মৃত্যুদণ্ড
সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় ইরানে ২৩ বছর বয়সী এক তরুণীকে মৃত্যুদণ্ডবিস্তারিত…
