Quick News
শয়তানরূপী সিয়াম মাথা নষ্ট করে দিয়েছে: প্রিন্স মাহমুদ
এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এরমধ্যে দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে শাকিব খানের ‘তাণ্ডব’। তবে এ সিনেমা নিয়ে আলোচনার অন্যতম কারণ আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও। ছবির শুটিং শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ‘তাণ্ডবে’ শাকিবের সঙ্গে স্কিন শেয়ার করবেন নিশো। শেষ মুহুর্তে শোনা যায় সিয়াম, শরিফুল রাজের নাম। তবে নিশো- সিয়ামের ক্যামিওর বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। আজ শনিবার (৭ জুন) ১৩২ টি হলে মুক্তি পেয়েছি ‘তাণ্ডব’। এ সিনেমায় নিশো-সিয়ামের ক্যামিও আছে বলে নিশ্চিত করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। আজ শনিবার নিজেরবিস্তারিত…
লাইভ অনুষ্ঠানের সময় ভূমিকম্প, পালালেন প্রেসিডেন্ট প্রার্থী ও সাংবাদিকরা
লাতিন আমেরিকার চিলিতে গতকাল শুক্রবার আঘাত হানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কোপিয়াপো ভূমিকম্পে বেশ শক্তভাবে কেঁপে ওঠে। ভূমিকম্প আঘাত হানার সময় দেশটির রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট প্রার্থী ক্যারোলিনা তোহা স্থানীয় একটি রেডিওর চ্যানেলের লাইভ অনুষ্ঠানে ছিলেন। সেখানে নিজের নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলছিলেন। ভূমিকম্পে যখন সবকিছু কাঁপা শুরু করে তখন তিনি দৌড় দিয়ে স্টুডিও ত্যাগ করেন। তার সঙ্গে যে দুজন সাংবাদিক ছিলেন তারাও দ্রুত সেখান থেকে সরে যান। লাইভ ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়ে। ওই সময় অস্বাভাবিকভাবে সবকিছু কাঁপছিল। স্টুডিওর যেসব জিনিসপত্র ছিল সেগুলো এক জায়গা থেকেবিস্তারিত…
এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তাই করছে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার পরবিস্তারিত…
মরক্কোতে কাল ঈদ, হবে না কোনো কোরবানি
আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে কাল শনিবার (৭ জুন) উদযাপিত হবে ঈদুল আজহা। তবে দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ এবারের ঈদে পশু কোরবানি না করতে রাজকীয় ডিক্রি বা সরকারি নির্দেশনা জারি করেছেন। মরক্কোতে গত কয়েক বছর ধরে চলছে তীব্র খরা। সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি। এতে করে সেখানে গৃহপালিত পশুর সংকট তৈরি হয়েছে। এখনো কৃষকদের কাছে যেসব পশু আছে সেগুলো রক্ষায় কোরবানি নিষিদ্ধ করে গত বুধবার দেশটিতে রাজকীয় ডিগ্রি জারি করা হয়। মরক্কোতে এর আগে আরও তিনবার এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। এই নির্দেশনা দিয়েছিলেন বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদের পিতা ওবিস্তারিত…
ত্যাগের মহিমার ঈদুল আজহা আজ
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ শনিবার (৭ জুন) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পশু কোরবানির মধ্য দিয়ে দিনটিতে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে এ জামাত হবে। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতের আয়োজনের কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য বলছে, শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আবহাওয়া প্রতিকূলবিস্তারিত…
হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও বিশ্ব মুসলিমের সমৃদ্ধি কামনা
হজের খুতবায় বছরের পর বছর ধরে নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনা করা হয়েছে। এছাড়া বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। মুসলিম উম্মাহকে ঈমান-আমল সংরক্ষণ ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির দিকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) স্থানীয় সময় বেলা ১২টার পর (বাংলাদেশ সময় তিনটার পর) ঐতিহাসিক আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় ১৪৪৬ হিজরি সনের হজের খুতবা দেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। এবারের হজের খুতবার অনুবাদ বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায়বিস্তারিত…
৩ বছর পর ফিরলেন ওভারটন
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন গাস অ্যাটকিনসন। সেরে ওঠা হয়নি বলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারেননি ডানহাতি এই পেসার। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। আর তাতেই কপাল খুলেছে ৩ বছর টেস্ট না খেলা জেমি ওভারটনের। অ্যাটকিনসন না থাকায় প্রথম টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে জেমি ওভারটনকে। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের একমাত্র টেস্ট খেলেছেন ওভারটন। যেখানে ব্যাট হাতে ৯৭ রানের ইনিংস খেলার পাশাপাশি দুটি উইকেট নিয়েছিলেন তিনি। অবশ্য কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলার সময়ই আঙুলে চোট পেয়েছিলেনবিস্তারিত…
দীর্ঘ ই-মেইল পড়ার সময় কমাবে জেমিনি
অফিসের কাজ, চাকরির অফার, কেনাকাটার রশিদ—সবই এখন চলে আসে ই-মেইলে। তবে দীর্ঘ ও জটিল ই-মেইল পড়ার মতো সময় সবার থাকে না। এ সমস্যার সমাধানে গুগল নিয়ে এসেছে তাদের নতুন জেমিনি এআই-চালিত মেইল সামারাইজেশন ফিচার, যা এক ক্লিকেই জানিয়ে দেবে মেইলের আসল কথা। গুগল জানিয়েছে, জিমেল ব্যবহারকারীরা এখন থেকে ইনবক্সে পাওয়া প্রতিটি মেইলের উপরে ‘Summarized Message’ বা ‘সারাংশ’ দেখতে পাবেন। এই সারাংশ তৈরি করবে জেমিনি এআই। যা মেইলের মূল তথ্য বিশ্লেষণ করে খুব সংক্ষেপে তা উপস্থাপন করবে। এই ফিচারটি কাজে লাগিয়ে – দীর্ঘ মেইল পড়ার ঝামেলা থাকবে না অফিস, ব্যাক্তিগত ওবিস্তারিত…
আইপিএলের শিরোপা উৎসবে পদদলন, নিহত ১১
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আইপিএলের শিরোপা উৎসব অনুষ্ঠানে পদদলনের শিকার হয়ে মারা গেছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আহত ও অচেতন লোকজনকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে— এমন দৃশ্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে। চলতি মৌসুমের আইপিএলে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে কর্ণাটকভিত্তিক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ বিজয় উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার বিকেল ৫ টায় বেঙ্গালুরু শহরের বিধান সৌধ এলাকা থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত ভিক্টরি প্যারেড বা বিজয়বিস্তারিত…
আইসিইউতে দীপিকা, অভিনেত্রীর সবশেষ অবস্থা জানালেন স্বামী
লিভারে টিউমার ক্যানসারে আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। বাড়িতে এক বছরের ছোট ছেলে ৷ মনের মধ্যে ভয় কাজ করলেও অপারেশন থিয়েটারে তিনি ঢোকেন একরাশ আশা ও বিশ্বাস নিয়ে ৷ প্রায় ১৪ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার হয়েছে দীপিকার৷ কেমন আছেন অভিনেত্রী? স্ত্রীর শারীরিক সবশেষ অবস্থা জানিয়েছেন স্বামী তথা অভিনেতা শোয়েব ইব্রাহিম। সোশ্যাল মিডিয়ায় দীপিকার স্বাস্থ্য নিয়ে অনেক অনুরাগী উদ্বেগ প্রকাশ করেছেন ৷ স্টেজ টু লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন ‘কাহা হাম কাহা তুম’ অভিনেত্রী৷ অস্ত্রোপচার হওয়ার পর অভিনেত্রীর স্বাস্থ্য সম্পর্কে কথা বলতে গিয়ে শোয়েব প্রথমেই অনুরাগী ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন৷ ইন্সটাগ্রামবিস্তারিত…
