Quick News
দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফেরত পাচ্ছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধনসহ দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়। এ ছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে। ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি, গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্নবিস্তারিত…
পুশইন বন্ধে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
যথাযথ প্রক্রিয়া অনুরসরণ না করে বাংলাদেশে এখনো নাগরিকদের ঠেলে দেয়ার (পুশইন) ঘটনার বিষয়টি ভারতকে স্মরণ করিয়ে দিতে একটি সংক্ষিপ্ত চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা আজ বা আগামীকাল তাদের আরেকটি ‘সংক্ষিপ্ত’ (কূটনৈতিক নোট) চিঠি দেব।” চিঠিটির ভাষা নরম হবে, না কি এটি প্রতিবাদপত্র হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নির্ভর করে কে কিভাবে নেবেন তার ওপর।’ তিনি বলেন, পুশইন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত যোগাযোগবিস্তারিত…
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন পাঁচ দেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত হয়েছে বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে এ পাঁচটি দেশ যুক্ত হবে। নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি আইনি বাধ্যগত যেমন— নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো সিদ্ধান্ত নিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। ১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। যারমধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো স্থলাভিষিক্ত হবে আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার। ভৌগলিকবিস্তারিত…
ফেসবুক-ইউটিউব পোস্টে হ্যাশট্যাগ দিলে কি কোনো লাভ হয়?
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে অনেকেই লেখার নিচে কিছু হ্যাশট্যাগ (#) ব্যবহার করেন যেমন- #EidVibes, #TravelBangladesh, #Foodie, #Vlog ইত্যাদি। প্রশ্ন হলো, এই হ্যাশট্যাগ আসলেই কী কোনো কাজে আসে? না কি শুধু ট্রেন্ড অনুসরণের অংশ? বিশেষজ্ঞ ও ডিজিটাল মার্কেটিং বিশ্লেষকদের মতে, হ্যাশট্যাগ কেবল ফ্যাশন নয়, বরং কৌশলী ব্যবহার করলে এর মাধ্যমে বাড়তে পারে পোস্টের দৃশ্যমানতা, রিচ এবং এনগেজমেন্ট। তবে এর জন্য সঠিক নিয়মে, সঠিক কনটেন্টে হ্যাশট্যাগ ব্যবহার করাটাই মূল চাবিকাঠি। হ্যাশট্যাগ কী? হ্যাশট্যাগ হলো “#” চিহ্ন দিয়ে শুরু হওয়া একটি শব্দ বা শব্দগুচ্ছ। এটি একটি টপিক বা কিওয়ার্ডকে তুলে ধরে, যার মাধ্যমেবিস্তারিত…
বিনামূল্যে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’
প্রথম চার সিজনের ধারাবাহিক সাফল্যের পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ নিয়ে আসছেন নির্মাতা কাজল আরেফিন অমি। ইতোমধ্যেই জানা গেছে, প্রথম পর্ব প্রচারের দিনক্ষণ। আসন্ন ঈদুল আজহার রাতে একসঙ্গে নতুন ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর যাত্রা। তবে এবার ইউটিউবে নয়, শুরুতে ব্যাচেলর পয়েন্ট দেখতে হবে বঙ্গ অ্যাপে। সেটাও ৪০ টাকা খরচ করে। বঙ্গ অ্যাপে ৪০ টাকায় সাবস্ক্রাইব করে প্রথম ৮ পর্ব দেখতে পারবেন দর্শকেরা। তবে যারা টাকা খরচ ছাড়াই ব্যাচেলর পয়েন্ট দেখতে চান, তাদেরকে অপেক্ষা করতে হবে একমাস। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যাবিস্তারিত…
ঈদে আসছে প্রিয়া অনন্যা-তন্ময় সাবির ‘ধোকা’
আসন্ন ঈদকে সামনে রেখে এফডিসিতে নির্মিত হয়েছে ‘ধোকা’ শিরোনামে মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরাইশী। সংগীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম। কণ্ঠ দিয়েছেন জয়। মডেল ছিলেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটির কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কণ্ঠশিল্পী জয় বলেন, ‘প্রত্যেক শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী। আমিও ব্যতিক্রম নই। করোনাকালীন সময়ের পর ‘ধোকা’ শিরোনামে গানটি করলাম। যখন গানটিতে কণ্ঠ দিই স্টুডিওতে তখন সংগীত প্রিয় মানুষগুলো গানটি শুনে প্রশংসা করেন। আশা করছিবিস্তারিত…
হাত দিয়ে গোল করার যে ব্যাখ্যা দিলেন নেইমার
আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল- দুই জায়গাতেই নেইমার জুনিয়র আলোচনার বাইরেই আছেন কয়েক বছর ধরে। যা একটু আলোচনা মাঝেসাঝে তাঁকে নিয়ে হয় সেটাও চোটের কারণে। তবে চোট কাটিয়ে আবার মাঠে ফেরা নেইমার এবার আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। বোতাফোগোর কাছে ১-০ গোলে হেরে আরও বিপাকে পড়েছে নেইমারের দল। গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন নেইমার, তবে পারফরম্যান্স নয় বরং বিতর্কিত এক লাল কার্ডের কারণে। বোতাফোগোর বিপক্ষে ম্যাচে সান্তোসের শুরুর একাদশে জায়গা পান নেইমার। তবে মাঠে ছিলেন না স্বরূপে। প্রথমার্ধে একটি ফাউলেরবিস্তারিত…
আনচেলত্তি ও ব্রাজিলের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা
নাটকীয়তা-গুঞ্জন উড়িয়ে গেল ২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দুই বছরের চুক্তিতে সেলেসাওদের দায়িত্ব গ্রহণ করেছেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপকে লক্ষ্য হিসেবে ধরে ইতিমধ্যে ব্রাজিলের হয়ে পুরো দমে কাজ শুরু করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তবে নিয়োগে অনিয়ম ছিল বলে মনে করছে ফিফা। কারণ তদন্তে নেমেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থাটি। আনচেলত্তির অধীনে আগামী শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলার মাঠে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতিহাসের অন্যতম সফল কোচের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গেল মাসের শেষ সপ্তাহে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করলেও ২০২৩ সাল থেকে আনচেলত্তির হাতে সেলেসাওদের দায়িত্ব দিতেবিস্তারিত…
রেকর্ড গড়ে নতুন বিশ্বসুন্দরী থাইল্যান্ডের সুশাতা
২১ বছর বয়সে মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন মিস থাইল্যান্ড ওপাল সুশাতা চুয়াংস্রি। ৭২তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এবারের আসর বসে ভারতের তেলেঙ্গানায়। আর সেখানেই থাই নারী হিসেবে প্রথমবার এই খেতাব জিতে রেকর্ড বুকে নাম লেখালেন সুশাতা। বিশ্বের সুন্দরীদের সেরার মুকুট এবার পৌঁছাল থাইল্যান্ডে। শনিবার (৩১ মে) তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে সেরার মুকুট উঠে সুশাতার মাথায়। নিয়ম অনুযায়ী, গত বছরের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা ক্রাউন পরিয়ে দিয়েছেন ওপালা সুশাতার মাথায়। এটাই বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার রীতি। নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাকে স্বাগত জানান পূর্ববর্তী বছরেরবিস্তারিত…
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, ‘প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত ১২টায় ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’ এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শফিকুল আলম জানান, সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিলবিস্তারিত…
