ঈদে আসছে প্রিয়া অনন্যা-তন্ময় সাবির ‘ধোকা’

আসন্ন ঈদকে সামনে রেখে এফডিসিতে নির্মিত হয়েছে ‘ধোকা’ শিরোনামে মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরাইশী। সংগীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম। কণ্ঠ দিয়েছেন জয়। মডেল ছিলেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটির কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

কণ্ঠশিল্পী জয় বলেন, ‘প্রত্যেক শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী। আমিও ব্যতিক্রম নই। করোনাকালীন সময়ের পর ‘ধোকা’ শিরোনামে গানটি করলাম। যখন গানটিতে কণ্ঠ দিই স্টুডিওতে তখন সংগীত প্রিয় মানুষগুলো গানটি শুনে প্রশংসা করেন। আশা করছি গানটি দর্শকপ্রিয়তা পাবে।’

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, ‘গ্ল্যামার লুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। গানটির মাধ্যমে নিজেকে আরও ফুটিয়ে তুলতে পেরেছি। গানের প্রতিটি জিনিস আমার পছন্দের, মন দিয়ে ভালোবেসে কাজটা করেছি। ভিন্নভাবে দর্শকরা আমাকে দেখতে পাবেন। ‘ধোকা’ শিরোনামে গানটি অসাধারণ নাচের গান। আমি, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। মিউজিক ভিডিওতে আমাদের রসায়নটা দারুণ ছিল। কণ্ঠশিল্পী জয় ভাইয়ের গাওয়া গানটি খুব ভালো লাগবে দর্শকের।’

এ প্রসঙ্গে মডেল তন্ময় সাবি বলেন, ‘গানের কথাগুলো ভালো লাগছে। কণ্ঠশিল্পীর গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা, রুমি ও খলনায়ক ডন ভাই। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি সবার গান-ভিডিও ভালো লাগবে।’

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘ধোকা এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। গানটি ঈদে মুক্তি পাচ্ছে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
  • ঈদে জি সিরিজে নাটকের উৎসব
  • ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর
  • ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী
  • আবারও গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল
  • Copy link
    URL has been copied successfully!