Quick News

 

তিস্তার পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৩১ মে) রাত ১০টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার (অটো গেজ), যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রবিবার (১ জুন) ভোর ৬টা নাগাদ পানির স্তর আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। এতে করে পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে অবস্থান করবে। তবে এরপর ধীরে ধীরে পানিবিস্তারিত…


গাজায় আরও ৬০ মরদেহ উদ্ধার, নিহত বেড়ে প্রায় ৫৪ হাজার ৪০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় তিনশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪ হাজার ৪০০ জনে পৌঁছে গেছে। শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বাতূাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের টানা হামলায় অন্তত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬০টি লাশ পৌঁছেছে। বিবৃতিতে আরও জানানো হয়, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৮৪বিস্তারিত…


শেষ হলো বাংলাদেশ থেকে হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫১৬৪ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২১৯টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। রবিবার (০১ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি, সৌদি এয়ারলাইনসের ৮০টি, ফ্লাইনাস এয়ারলাইনস ৩১ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি পৌঁছান ৪১ হাজার ৯০২ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৭৮৯ জন ও ফ্লাইনাসবিস্তারিত…


জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্ব্বোচ আদালত এ রায় দেন। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম। গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিলবিস্তারিত…


সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’কে আলোচনার জন্য আবারও আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২ জুন দ্বিতীয় দফার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সালাহউদ্দিন বলেন, সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই। আলোচনা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন, কেবল আনুষ্ঠানিকতা নয়। ‘সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায়,বিস্তারিত…


ভারতের আগ্রাসন রুখতে প্রস্তুত পাকিস্তান: আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা বিপন্নকারী ভারতের অবৈধ ও আইনবহির্ভূত ‘হাইড্রো সন্ত্রাসবাদ’ রুখতে প্রস্তুত ইসলামাবাদ। কোয়েটায় শুক্রবার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ সফরের সময় তিনি এ মন্তব্য করেন বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। সফরের সময় তিনি বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসে ভারতের মদদের কথাও তুলে ধরেন। পাকিস্তান সেনাপ্রধান বলেন, পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার হয়েছে এবং জাতি এই যুদ্ধকে সফল পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ফিল্ড মার্শাল আসিম মুনির আরও বলেন, ভারতের উসকানিমূলক ওবিস্তারিত…


কোরবানির পশু নিজে জবাই করার ফজিলত

ইসলামে কোরবানি শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়; এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর নৈকট্য লাভের এক মহান ইবাদত। কোরবানির পশু জবাই করার সময় একজন মুসলমানের হৃদয়ে আল্লাহর জন্য ত্যাগের যে স্পৃহা জাগে, তা তার ঈমান ও খোদাভীতিকে আরও দৃঢ় করে তোলে। ইসলামি শিক্ষায় নিজ হাতে কোরবানির পশু জবাই করার বিশেষ গুরুত্ব রয়েছে, যার বহু হাদিস ও সাহাবায়ে কেরামের আমলের প্রমাণ পাওয়া যায়। রাসুলুল্লাহ (স.) নিজেই কোরবানির পশু জবাই করতেন হাদিসে এসেছে, হজরত আনাস রা. বলেন, ‘রাসুল (স.) এক ঈদে ধূসর রঙের শিংওয়ালা দুটি দুম্বা কোরবানি করলেন। তিনি সেগুলো নিজ হাতে জবাইবিস্তারিত…


ব্যাপক ঝড়-বৃষ্টিতে পাকিস্তানে ৩২ জনের প্রাণহানি

তীব্র তাপদাহের পর পাকিস্তানে গত এক সপ্তাহে ধরে চলা ব্যাপক ঝড়-বৃষ্টিতে অন্তত ৩২ জনের প্রাণহানি এবং ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) দেশটির কর্মকর্তারা আরও পাঁচজনের প্রাণহানির খবর জানিয়েছেন। করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র বায়ুপ্রবাহে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তীব্র ঝড়ো হাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গত শনিবার ১৪বিস্তারিত…


সরকারের আশ্বাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

বর্তমান সরকারের ইতিবাচক আশ্বাসে তিন দফা দাবিতে চলমান কর্মবিরতি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী রোববার (১ জুন) থেকে তারা ক্লাসে ফিরবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর নেতারা। বৈঠক শেষে ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘দাবি পূরণে সরকারের সুস্পষ্ট ও ইতিবাচক পদক্ষেপের কারণে আমরা আপাতত কর্মবিরতি স্থগিত ঘোষণা করছি। আগামী ২৬ জুন পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলেবিস্তারিত…


স্মার্টফোন ভিজলে দ্রুত শুকানোর উপায়

বর্ষাকালে বা অসাবধানতাবশত স্মার্টফোন ভিজে যাওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। অনেকেই জানেন না, এমন পরিস্থিতিতে ঠিক কী করতে হবে। সময়মতো সঠিক ব্যবস্থা নিলে ফোনটি অনেক ক্ষেত্রেই রক্ষা করা সম্ভব। চলুন জেনে নিই, কীভাবে দ্রুত ও নিরাপদভাবে ভেজা ফোন শুকিয়ে নিতে পারেন। তাৎক্ষণিক করণীয়- স্মার্টফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ করে দিন। এরপর কভার, সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে ফেলুন এবং ফোনটি মুছে নিন শুকনা কাপড়ে। মুছে ফেলুন এবং বাতাস চলতে দিন- চার্জিং পোর্ট, স্পিকার, বাটন ও হেডফোন জ্যাক— এই অংশগুলো ভালোভাবে মুছে ফেলুন এবং ফোনের মধ্যে বাতাস চলাচল নিশ্চিতবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!