ব্যাপক ঝড়-বৃষ্টিতে পাকিস্তানে ৩২ জনের প্রাণহানি

তীব্র তাপদাহের পর পাকিস্তানে গত এক সপ্তাহে ধরে চলা ব্যাপক ঝড়-বৃষ্টিতে অন্তত ৩২ জনের প্রাণহানি এবং ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) দেশটির কর্মকর্তারা আরও পাঁচজনের প্রাণহানির খবর জানিয়েছেন। করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র বায়ুপ্রবাহে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

তীব্র ঝড়ো হাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গত শনিবার ১৪ জন এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ক্রমবর্ধমান চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করছে।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে ঝড়-বৃষ্টিতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বেশিরভাগ মৃত্যু দেয়াল ও ছাদ ধসে পড়ার কারণে হয়েছে। এছাড়া প্রচণ্ড ঝড়ের কারণে সৌর প্যানেল ভেঙে অন্তত দুইজন মারা গেছেন।

পাকিস্তানে প্রতি বছর তীব্র ঝড়ের কারণে অনেক মানুষ মারা যান। সাধারণত মে মাসে অস্বাভাবিক হারে মৃত্যু বেশি হয়।

গত এপ্রিল মাসে অস্বাভাবিক উষ্ণতা ও অত্যন্ত শুষ্ক শীতের পর মে মাসে তাপদাহ দেখা দেয়। মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ডিগ্রি ফারেনহাইট) এর ওপরে পৌঁছায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইরানের এখনো সামরিক সক্ষমতা আছে : পেন্টাগন
  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • Copy link
    URL has been copied successfully!