ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে পাঁচ যাত্রীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় মতো অফিস ধরতে অনেকে এ সময় লোকাল ট্রেনে ঝুলে যান।

সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে মুম্বাইয়ের দীভা এবং কোপার স্টেশনের মাঝে। ওই সময় যাত্রী বোঝাই দুটি লোকাল ট্রেন একটি অপরটির পাশ দিয়ে দ্রুত বেগে ছুটে যায়। ঠিক তখনই ঝুলন্ত অবস্থায় থাকা কয়েকজন পড়ে যান।

বার্তাসংস্থা পিটিআইকে রেলওয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা মনে করছেন দুটি ট্রেন যখন পাশাপাশি যাচ্ছিল তখন হয়ত একটি ট্রেনের ঝুলে থাকা যাত্রীদের ব্যাগ অথবা শরীরের সঙ্গে অন্য ট্রেনের যাত্রীদের ধাক্কা লাগে। এতে করে ব্যালেন্স হারিয়ে কয়েকজন পড়ে যান।

ট্রেনে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে মুম্বরা স্টেশনের কাছে। তিনি যে বগিটিতে ছিলেন সেটির সামনের বগির কেউ হয়ত দেওয়াল অথবা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খান। বা তাদের বগিটিতে কোনো কিছুর ধাক্কা লাগে। এর সঙ্গে সঙ্গে দুটি বগি থেকে সাত থেকে আটজন পড়ে যান। যারমধ্যে ছিলেন তার বন্ধু রেহান শেখ। তবে রেহান নিহত হননি। চলন্ত ট্রেন থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন।

মুম্বাইয়ের দক্ষিণ দিকে বেশিরভাগ অফিস অবস্থিত। তাই প্রতিদিন সকালেই লোকাল ট্রেনে করে হাজার হাজার মানুষ অফিসে যান। এতে করে সেখানে প্রতিদিনই যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে।
সূত্র: টাইমস নাউ

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!