‘র’-এর নতুন প্রধান পরাগ জৈন

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হচ্ছেন সিনিয়র আইপিএস অফিসার পরাগ জৈন। সম্প্রতি পাকিস্তানে সঙ্গে সংঘাতে ভারতীর সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কৃতিত্ব হিসেবে তাকে এই পদে নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

শনিবার (২৮ জুন) দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি পরবর্তী ‘র’ প্রধান হিসেবে পরাগ জৈনকে মনোনীত করেছে। তিনি বর্তমান র-এর প্রধান রবি সিংহের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩০ জুন দায়িত্ব গ্রহণ করবেন পরাগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ‘র’-এর আকাশ-নজরদারি শাখা ‘এভিয়েশন রিসার্চ সেন্টার’ (এআরসি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পরাগ। মূলত ‘এভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দেওয়া তথ্যের ভিত্তিতেই ‘অপারেশন সিন্দুরে’ পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাঞ্জাবের নয়টি স্থানে হামলা চালায় ভারতের বিমানবাহিনী।

পাঞ্জাব ক্যাডারের ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার পরাগ, প্রায় দুই দশক ধরে ‘র’-এর হয়ে কাজ করছেন। এর আগে তিনি পাঞ্জাবের বিভিন্ন জেলায় এসএসপি এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

এছাড়াও শ্রীলঙ্কা এবং কানাডায় ভারতীয় মিশনেও দায়িত্ব পালন করেছেন পরাগ। কানাডায় থাকাকালীন তিনি সেখান থেকে খালিস্তানপন্থীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!