সৌদিতে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে

সৌদি আরবে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে। তারা আফ্রিকার ইথিওপিয়া এবং সোমালিয়ার নাগরিক। তাদের সবাই মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এরপর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এই ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, যে কোনো সময় তাদের শিরশ্ছেদ করা শুরু হবে। একজন অবশ্য জানিয়েছেন, এ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

আফ্রিকার এসব নাগরিক ইয়েমেন সীমান্তবর্তী নাজিরান কারাগারে বন্দি আছেন। বন্দিদের কয়েকজন জানিয়েছেন, তাদের কয়েক সপ্তাহ আগে জানানো হয়, দ্রুতই তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর সৌদিতে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর হয়।

নাম গোপন রাখার শর্তে এক বন্দি সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে বলেছেন, “তারা আমাদের শেষ বিদায় জানাতে বলেছে। আমাদের বলা হয়, ঈদুল আজহার পর দণ্ড কার্যকর শুরু হবে। যা এখন শুরু হয়ে গেছে।”

মিডেল ইস্ট আই এসব দণ্ডিত ব্যক্তির একটি তালিকা পেয়েছে। যারমধ্যে ৪৩ জন ইথিওপিয়ার আর ১৩ জন সোমালিয়ার নাগরিক। যারমধ্যে ছয়জনকে গত ছয়মাসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আবার অনেকে দীর্ঘদিন ধরে আটকে আছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, তারা কখনো মাদক পাচার করেননি।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

গত বছর সৌদিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল। সূত্র: মিডেল ইস্ট আই

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!