Quick News

 

যুক্তরাজ্যের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের সঙ্গে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য ছাড় নিয়ে মতের মিল না হওয়ায় ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন এবং লন্ডনের মধ্যে ঐতিহাসিক প্রযুক্তি চুক্তি, যাকে ‘টেক প্রসপারিটি’ ডিল বলা হয়, তা যুক্তরাজ্যের বৃহত্তর বাণিজ্য বাধা সম্পর্কে মার্কিন উদ্বেগের কারণে স্থগিত রয়েছে। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় যখন এই চুক্তির ঘোষণা করা হয়েছিল। এই চুক্তির লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক পারমাণবিক ফিউশন এবং কোয়ান্টাম প্রযুক্তি সহ কৌশলগত বিজ্ঞান ওবিস্তারিত…


নাটোরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি এক বাসের চাপায় মো.মনছুর রহমান(৪০) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনছুর রহমান বড়াইগ্রাম উপজেলার ধারাবারিষা ভিট কাজিপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গুরুদাসপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বড়াইগ্রামের কাজিপুর ফিরছিলেন। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট মোড় পাড়াপাড় হওয়ার সময় একটি যাত্রীবাহি রাজকীয় পরিবহন সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা ওসি মনিরুজ্জামান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়েবিস্তারিত…


ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোয়ালিফিকেশন রাউন্ড (প্রথম রাউন্ডের খেলা) ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রথমদিনে অম্ল-মধুর অভিজ্ঞতায় পার করেছেন স্বাগতিক শাটলাররা। সকালে প্রথম ম্যাচে পুরুষ এককে আকিব সুলাইমান, শুভ খন্দকার জয় পেলেও বিকেলে হারের তেতো স্বাদ নেন তারা। পুরুষ এককে হার জুটেছে অভিজ্ঞ আইমান ইবনে জামান, আল আমিন জুমারদেরও। নারী এককে নাসিমা খাতুন দারুণ এক জয় পেয়েছেন। তবে প্রথম রাউন্ডে জিততে পারেননি বৃষ্টি খাতুন। ১৭ দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট। আজ দিনের প্রথম ম্যাচে কোর্টে নামেন বাংলাদেশেরবিস্তারিত…


গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শুধুমাত্র একটি ভবনের ধ্বংসস্তূপ থেকেই ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) হতভাগ্য এসব মানুষের দেহাবশেষ বের করা হয়। দুই বছরের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ছোট্ট এ উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ করেছে দখলদাররা। এতে করে অসংখ্য ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সেনারা গাজা বিভিন্ন জায়গা থেকে সরে যাওয়ার পর এখন এসব মানুষকে উদ্ধার করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আলজাজিরাকে মঙ্গলবার বলেছেন, “যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকত। তাহলে উদ্ধার অভিযানে কমবিস্তারিত…


সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরে সাতক্ষীরা–খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ ছিল বেশি। এসময় একটি মাহেন্দ্র, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, খবরবিস্তারিত…


আশাশুনিতে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ র‍্যালি করা হয়। জাতীয় পতাকা,রংবেরঙের শো পতাকা ও টি-শার্ট পরিহিত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালিটি উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে। র‍্যালিতে নেতৃত্বদেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য,খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেটবিস্তারিত…


বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এর আগে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল ৬টা ৩৩ মিনটের দিকেবিস্তারিত…


মহান বিজয় দিবস পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিংবিস্তারিত…


হাদিকে হত্যাচেষ্টা: সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে আসেনি বিএনপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অন্য দলগুলো উপস্থিত থাকলেও বৃহৎ দল বিএনপির কোনো প্রতিনিধি আসেনি। তাদের এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, জাতীয় ছাত্রশক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অন্যান্য সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সব রাজনৈতিক দল সমাবেশে অংশ নিয়েছে। তবে যারা নির্বাচনে জয়লাভেরবিস্তারিত…


বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন শোয়েব আখতার

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আজ সোমবার এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। তিনি বলেছেন, ‘(বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটার) অনেকেই আছে। পাকিস্তানে গিয়ে তারা (টেস্ট) সিরিজ জিতেছিল। অনেককেই দেখা হয়েছে সেবার। লিটন দাসকে আমার অনেক পছন্দ। টপ অর্ডারে দারুণ খেলে সে। টপ অর্ডারে বাঁহাতি রয়েছে একজন, নাম মনে করতে পারছি না, তাকেও ভালো লেগেছে।’ ‘বাংলাদেশে অনেকেই ভালো আছে। টি-টোয়েন্টি ফরম্যাটে তারাবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!