Quick News
স্বর্ণের দাম বেড়ে ভরি ২ লাখ ১৭ হাজার ছাড়াল
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের স্বর্ণের ভরি ছাড়িয়েছে দুই লাখ ১৭ হাজার টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম (পিওর গোল্ড) বাড়ানোর পেছনে বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। মূল কারণ হিসেবে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩২০ ডলার বেড়েছে।বিস্তারিত…
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আগামীকাল সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। আজ রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। আজবিস্তারিত…
আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শাহীদুজ্জামান :: সাতক্ষিরা আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় সুফি ফজলুল করীম (রহঃ) শিক্ষা প্রকল্পের বৃত্তি পরীক্ষা—২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত ৫ম ও ৮ম শ্রেণীর এই বৃত্তি পরীক্ষায় ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। দক্ষিণ পশ্চিম বঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসা ১৯৫০ সালে সাতক্ষীরার আগরদাঁড়ী গ্রামে শাহ সুফি ফজলুল করীম (রহঃ) প্রতিষ্ঠা করেন। তিনি শতাধিক বিঘা জমিসহ সকল সম্পদ এই মাদ্রাসার জন্য দান করেন। জীবনের শেষ সময় পর্যন্ত মাদ্রাসার খেদমতে তিনি নিয়োজিত ছিলেন। সুফি ফজলুল করীম (রহঃ) শিক্ষা প্রকল্পেরবিস্তারিত…
মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
ডেস্ক নিউজ :: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। এবার দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তার রোল নং 2413671 । তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫। অনলাইনে যেভাবে ফলাফল দেখা যাবে- স্বাস্থ্য অধিদপ্তর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি আপনার MBBS ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services – DGHS) ভিজিট করুন। ওয়েবসাইটে ‘MBBS Resultবিস্তারিত…
ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ‘৪০৪ এরর’ কেন দেখায়? সমাধান জানুন
ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় অনেকেই হঠাৎ করে “404 Not Found” লেখা একটি এররের মুখোমুখি হন। সাধারণত যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন না, তাদের কাছে এই বার্তাটি বিভ্রান্তিকর মনে হতে পারে। আসলে 404 Not Found একটি HTTP স্ট্যাটাস কোড, যার অর্থ হলো—আপনি যে ওয়েবপেজটি খুলতে চাইছেন, সেটি সংশ্লিষ্ট সার্ভারে পাওয়া যাচ্ছে না। এটিকে মূলত Client-side Error হিসেবে ধরা হয়। যখন আমরা ব্রাউজারে কোনো URL টাইপ করি বা কোনো লিঙ্কে ক্লিক করি, তখন ব্রাউজার সার্ভারের কাছে একটি অনুরোধ পাঠায়। সার্ভারের কাছে যদি সেই নির্দিষ্ট পেজ বা ফাইলটি থাকে, তাহলে সেটি স্বাভাবিকভাবে লোড হয়েবিস্তারিত…
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ। বিজিবি সূত্র জানান, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। সেই সময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তর পরিবার বিষয়টিবিস্তারিত…
হাসপাতালে হাদি, বাড়িতে চুরি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনেবিস্তারিত…
হাদির হামলকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরকারি এ সিদ্ধান্ত জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, তাকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন।বিস্তারিত…
নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে
বাংলাদেশে কেউ যদি আবার নতুন করে ফ্যাসিবাদ বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে এর যথাযথ জবাব খুব দ্রুতই পেয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে; কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, যারা গুলি করেছে- তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ব্যাপারে কোনো ধরনেরবিস্তারিত…
গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্ত থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। রাত ১০টায় বিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যাল কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। এরপর তাকে হাসপাতলে দ্রুত নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোঘণা করেন চিকিৎসক।’ এর আগে রাত ৮টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নেওয়াবিস্তারিত…
