ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোয়ালিফিকেশন রাউন্ড (প্রথম রাউন্ডের খেলা) ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রথমদিনে অম্ল-মধুর অভিজ্ঞতায় পার করেছেন স্বাগতিক শাটলাররা।

সকালে প্রথম ম্যাচে পুরুষ এককে আকিব সুলাইমান, শুভ খন্দকার জয় পেলেও বিকেলে হারের তেতো স্বাদ নেন তারা। পুরুষ এককে হার জুটেছে অভিজ্ঞ আইমান ইবনে জামান, আল আমিন জুমারদেরও। নারী এককে নাসিমা খাতুন দারুণ এক জয় পেয়েছেন। তবে প্রথম রাউন্ডে জিততে পারেননি বৃষ্টি খাতুন।

১৭ দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট। আজ দিনের প্রথম ম্যাচে কোর্টে নামেন বাংলাদেশের শুভ খন্দকার। নেপালের পাপ্পু পালের বিপক্ষে ২১-১২ ও ২১-১২ পয়েন্ট ম্যাচ জেতেন শুভ। একই সময় অন্য কোর্টে বাংলাদেশের আকিব সুলাইমানের প্রতিপক্ষ ছিল ভারতের নিশ্চল সতীষ। ম্যাচটি ২১-১৭, ২০-২২ ও ২১-১৯ পয়েন্টে ম্যাচ জিতেন বাংলাদেশের আকিব।

দিনের শুরুতে নারী এককে খেলতে নামেন বাংলাদেশের নাসিম খাতুন। নেপালের প্রতিযোগী রিহানে শারচেনকে সরাসরি ২১-১৯ ও ২১-১৮ পয়েন্টে পরাজিত করেন। তবে নাসিমা জিতলেও পারেননি বৃষ্টি খাতুন। নেপালের শেসনা সিরপালির কাছে ২১-৫ ও ২১-১৬ পয়েন্টে হেরে যান।

বাংলাদেশের অভিজ্ঞ শাটলার আইমান ইবনে জামান মালয়েশিয়ার কং উই জিয়াংকের কাছে ২১-১১ ও ২১-১০ পয়েন্টে পরাজিত হন। জিততে পারেনি আল আমিন জুমারও। ভারতীয় শাটলার সাই নচিকেতের কাছে ২১-৯ ও ২১-১১ পয়েন্টে ব্যবধানে হার মানেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • Copy link
    URL has been copied successfully!