Quick News

 

চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর

সকালের নাশতার পরে হোক কিংবা অফিসের কাজ শুরুর আগে—এক কাপ চা চাই। দুপুরের আলস্য কাটাতে কিংবা বিকেল- সন্ধ্যায় নাশতার সঙ্গে এক কাপ চা না হলে চলে না। বন্ধুদের সঙ্গে আড্ডা, নিজের সঙ্গে একাকি সময় কাটানোসহ সবসময় চা থাকেই। শুধু চা পানই নয়। অনেকে চায়ের সঙ্গে অনেক ধরনের খাবার খান। বিশেষ করে ভাজা খাবার, মশলাদার ও ঝাল খাবার। এগুলো সাময়িক সময়ের জন্য চায়ের স্বাদ বাড়ালেও, এ খাবারগুলো পেটের জন্য, সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সেসব খাবার এড়িয়ে চলতে হবে। চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর- আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার চায়েরবিস্তারিত…


ওসমান হাদি মারা গেছেন

ডেস্ক নিউজ :: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড পেজে এ তথ্য নিশ্চিত করে লিখেছেন, ‘আমাদের ভাই হাদী রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদিবিস্তারিত…


পদত্যাগ করলেন আনচেলত্তি

ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি বোটাফোগো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ব্রাজিল জাতীয় দলের কোচিং প্যানেলে বাবার সঙ্গে কাজ করেছিলেন ডেভিড আনচেলত্তি। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে তিনি ব্রাজিলের ক্লাব বোটাফোগোর প্রধান কোচ হিসেবে যোগ দেন। এই ক্লাব দিয়েই প্রথমবারের মতো পেশাদার কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। ব্রাজিলের গণমাধ্যমের খবরে জানা গেছে, ক্লাবের ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করার সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন ডেভিড আনচেলত্তি। তিনি চেয়েছিলেন পুরো টেকনিক্যাল স্টাফ একসঙ্গে কাজ চালিয়ে যাবে। তবে ক্লাব কর্তৃপক্ষবিস্তারিত…


ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।’ তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যেবিস্তারিত…


গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক বাহিনী। যেখানে মূলত মুসলিম দেশের সেনারা থাকবেন। তবে যুক্তরাষ্ট্রের এ চাপের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনীর। কারণ গাজায় আন্তর্জাতিক যে বাহিনী যাবে সেটি হামাসের জায়গায় দায়িত্ব পালন করবে। আর এই দায়িত্ব পালনের সময় যদি কোনো ভুল হয় বা হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়; তাহলে নিজ দেশে সমালোচনার মুখে পড়বেন মুনীর। শুধু তিনি নয়,বিস্তারিত…


ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করবে, জানাল ইসি

ডেস্ক নিউজ :: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন (ইসি) আইন-শৃঙ্খলা রক্ষায় বিস্তারিত নির্দেশনা দিয়েছে। কমিশন জানিয়েছে, ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভোটকেন্দ্রসহ নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা বজায় রাখা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এ পরিপত্র জারি করে এসব জানায়। এতে বলা হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল দল ও প্রার্থী যাতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারে, ভোটাররা নিরাপদে ভোট দিতে পারে এবং ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে, এরবিস্তারিত…


হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন: দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার তিনি হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।


২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা ফিফার, চ্যাম্পিয়ন দল পাবে কত?

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১০ কোটি টাকার বেশি। বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। ফিফার ঘোষণা অনুযায়ী, আগামী বিশ্বকাপে মোট পুরস্কার তহবিল ধরা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৫৫৮.৫ মিলিয়ন ইউরো)। যা ২০২২ কাতার বিশ্বকাপে দেওয়া মোট ৪৪ কোটি ডলারের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। তবে এবার বিশ্বকাপের কাঠামোও বদলাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরেই প্রথমবার অংশ নেবে ৪৮টিবিস্তারিত…


সুরা বাকারার ৪টি মহামূল্যবান দোয়া

দোয়া মুমিনের ঈমানি চেতনার প্রাকৃতিক প্রকাশ। এটিই সেই মাধ্যম, যার মাধ্যমে অসীমের সামনে সসীমের বিনম্র আত্মসমর্পণ ঘটে। আল্লাহর কাছে দুই হাত তুলে একজন বান্দা তার দুর্বলতার স্বীকারোক্তি দেয় এবং একইসঙ্গে তাঁর অসীম করুণায় অটুট বিশ্বাস স্থাপন করে। রাসুলুল্লাহ (স.) একে ‘ইবাদতের মূল’ বলে ঘোষণা করেছেন। (সুনানে তিরমিজি: ৩৩৭১) কোরআন ও হাদিস অনুযায়ী, দোয়ার মর্যাদা অসামান্য। আল্লাহ বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০) পবিত্র কোরআনজুড়ে বহু নবী-রাসুলের দোয়া সংরক্ষিত রয়েছে, যা আমাদের শেখায় কীভাবে, কোন ভাষায় ও কী চিন্তা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়।বিস্তারিত…


মাইগ্রেনের ব্যথা বাড়ায় পরিচিত ৩ সবজি, বলছে গবেষণা

মাইগ্রেনের ব্যথা মাথার এক পাশ থেকে শুরু হলে গোটা মাথা জুড়েই যন্ত্রণা হতে থাকে। অনেকের ক্ষেত্রে টানা দুই থেকে তিনদিন ব্যথা স্থায়ী হয়। সঙ্গে থাকে বমি বমি ভাব, মাথা ঘোরার সমস্যা। সাধারণ মাথাব্যথার চেয়ে মাইগ্রেনের যন্ত্রণা অনেকটাই আলাদা। এই ব্যথা কেন হয় তার কোনো সুনির্দিষ্ট কারণও নেই। অনেক চিকিৎসকের মতে, এই ব্যথা জিনগত। আবার পরিবেশেরও প্রভাব রয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, বেশ কিছু খাবার মাইগ্রেনের ব্যথার কারণ হতে পারে। আর এই উপাদানগুলো আমাদের রোজকার রান্নায় ব্যবহার করা হয়- আমেরিকার ‘অ্যাসোসিয়েশন অফ মাইগ্রেন ডিজঅর্ডার’ গবেষণাটি করেছে। দাবি করাবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!