Quick News

 

আপনি দেশের মালিক, চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা

ভোটারদের দেশের মালিক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য চিন্তা-ভাবনা করে যোগ্য প্রার্থীদের ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও হবে। সেই গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’তে ভোট দিতে আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দশটি ভোটের গাড়ি— সুপার ক্যারাভান আনুষ্ঠানিকভাবে যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ইস্যুতে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি— সুপার ক্যারাভান। অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতাবিস্তারিত…


খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির তল্লাশি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কৃষিকাজের উদ্দেশ্যেও কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বিজিবি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল বাড়িয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশপথে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।বিস্তারিত…


হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কি না– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরাবিস্তারিত…


দেশের আকাশে দেখা গেছে রজবের চাঁদ

বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় এমনটা জানান ধর্ম উপদেষ্টা। ইসলামে এই মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। বছরের যে চারটি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দিয়েছেন, সেই ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত মাসের মধ্যে অন্যতম রজব মাস। ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে রজব মাসেরবিস্তারিত…


রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এ অর্থ তুলবেন বলে জানিয়েছেন তিনি। ক্ষতিপূরণের এই অর্থ দাতব্য কাজের জন্য দান করে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। খবর নিউইয়র্ক টাইমসের। গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “ঠগের দল ২০২২ সালে আমার বাড়িতে যে অভিযান চালিয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০বিস্তারিত…


আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক হওয়া বিএসএফ সদস্য কনস্টেবল বেদ প্রকাশকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন। এ সময় তিনি প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। ঘটনাটি নজরে এলে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীন দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে আটকবিস্তারিত…


বিপিএল শুরুর সময়ে পরিবর্তন

সপ্তাহখানেক পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। পূর্ব ঘোষিত দিনেই আসর শুরু হলেও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বিপিএল কতৃপক্ষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এইবিস্তারিত…


ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ। শনিবার (২০ ডিসেম্বর) সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতি শোক প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কমনওয়েলথের মহাসচিব বলেছেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।” তিনি বলেন, “আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিতবিস্তারিত…


কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শ‌নিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে দাফন করা হয়। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টার দি‌কে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে হা‌দির মরদেহ ফ্রিজার ভ্যান থেকে কবর দেওয়ার উদ্দেশ্যে বের করা হয়। এরপর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোদ্ধারাবিস্তারিত…


কবি নজরুলের পাশে হাদিকে দাফন করার সিদ্ধান্ত : ইনকিলাব মঞ্চ

পরিবারের দাবির ভিত্তিতে কবি নজরুল ইসলামের পাশে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। শুক্রবার (১৯ অক্টোবর) ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে।’ ‘পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তেবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!