সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের ২ যাত্রী আহত হন। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যানচালক হুমায়ুন কবির উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত অপরজন ভ্যানযাত্রী সুজন সরদার একই ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের মিন্টু সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি-কাঁঠালতলা এলাকায় পাবনাগামী বাসের সাথে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুজন সরদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানের ২ যাত্রী আহত হয়ে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসটির সন্ধান পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ
কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক
সাতক্ষীরার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবারবিস্তারিত…
দেবহাটায় ৩০০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিল (এফএআইআরডিওয়াইএল) উদ্ধারসহ মো. সাইদুর রহমান পল্টু (৪৩)বিস্তারিত…
