জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর ফলাফল ঘোষণা করা হয়। এতে গড় পাস করেছেন ৮৭.০৪ শতাংশ শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং result.nu.ac.bd-এ পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় সারা দেশের ৩৪৩টি কেন্দ্রে ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফলে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই তথ্য নিশ্চিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ করা হয়েছে
  • জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
  • ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
  • Copy link
    URL has been copied successfully!